জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘হামাসের হামলাগুলো বিনা কারণে ঘটেনি।’ তিনি যোগ করেন, ৫৬ বছর ধরে ফিলিস্তিনিরা একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছে।
আরব আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার হামাস-ইসরায়েল সংঘাতের বিষয়ে এসব মন্তব্য করেছেন গুতেরেস।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্দেশে গুতেরেস মত দেন, ফিলিস্তিনিদের অভিযোগগুলো যেমন হামাসের আক্রমণের বৈধতা দিতে পারে না, তেমনি হামাসের আক্রমণের জন্য ফিলিস্তিনিদের ওপর হামলাকেও বৈধতা দেওয়া যায় না।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এ ধরনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বেসামরিক নাগরিকদের সম্মান ও সুরক্ষার মৌলিক নীতিগুলোর বিষয়ে স্পষ্ট হওয়া অত্যন্ত জরুরি।’
ফিলিস্তিনিদের অবস্থা বর্ণনা করতে গিয়ে গুতেরেস বলেন, ‘তাদের ভূমিকে নিরবচ্ছিন্নভাবে বসতি দ্বারা গ্রাস করা হচ্ছে এবং সহিংসতায় জর্জরিত তারা, তাদের অর্থনীতি স্তব্ধ, মানুষেরা বাস্তুচ্যুত এবং তাদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশাও লোপ পেয়েছে।’
গাজায় বর্তমানে যে পরিমাণে সাহায্য পাঠানো হচ্ছে, তাকে ‘প্রয়োজনের সমুদ্রে এক বিন্দু জল’ হিসেবে আখ্যায়িত করেছেন গুতেরেস। তিনি বলেন, ‘আমি আবারও বলছি, গাজায় খুব দ্রুত যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হোক।’
গুতেরেস জানান, গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের যে স্পষ্ট লঙ্ঘন হচ্ছে, সে বিষয়ে তিনি গভীরভাবে অবগত আছেন। তিনি দুই পক্ষের প্রতিই আন্তর্জাতিক আইন মেনে চলা ও মানবিক হওয়ার আহ্বান জানান।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৭ ঘণ্টা আগে