আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলের জানমাল রক্ষায় সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে ওমানের রাজতন্ত্র। এর অংশ হিসেবে জোফার ও আল ওস্তা প্রদেশে আগামীকাল পর্যন্ত দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ওমান অবজারভারের প্রতিবেদনে বলা হয়, আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে তেজ নামে এই ঘূর্ণিঝড়ের তীব্রতার মাত্রা কমিয়ে ক্যাটাগরি-১-এ নামানো হয়েছে। সাইক্লোনটি ওমানের উপকূলীয় শহর সালালাহ থেকে ২৭০ কিলোমিটার দূরে ছিল। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ৬৪ থেকে ৮২ কিলোমিটারের মধ্যে রয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে আজ পর্যন্ত দুদিন জোফারের সব স্কুলে ছুটি ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা অনুসারে, সাইক্লোনের জন্য ওমানের সালালাহ বন্দরটি গতকাল বিকেল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ঝড় ও ব্যাপক বৃষ্টিপাতের কারণে যান চলাচলে প্রভাব পড়েছে। শহরের বাস চলাচল বন্ধ রয়েছে। আল হালানিয়াত–তাকা রুটের ফেরি চলাচলও বন্ধ রয়েছে।
প্রতিবেদন অনুসারে, সাইক্লোনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা ও আশ্রয় দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা। এখন ১১ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত এবং আশ্রয়প্রার্থীদের আশ্রয়, প্রয়োজনীয় খাদ্য এবং পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে