
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠেছে। এর প্রভাবে তেল-গ্যাসের সরবরাহ বিপর্যস্ত হয়ে টালমাটাল পুরো বিশ্বের অর্থনীতি। যুদ্ধের এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। এখন পর্যন্ত সব পক্ষই ছাড় না দেওয়ার অবস্থানে।
এই অবস্থায় কার সামরিক সক্ষমতা কতটুকু, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। বিশেষ করে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের অবস্থান কোথায়, তা নিয়ে বিতর্ক থামছে না।
জার্মানির বন ইন্টারন্যাশনাল সেন্টার ফর কনফ্লিক্ট স্টাডিজ (বিআইসিসি) ২০০৬ সাল থেকে গ্লোবাল মিলিটারাইজেশন ইনডেক্স প্রকাশ করে আসছে। তারা সর্বশেষ ২০২৪ সালে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ১৪৯টি দেশের সামরিক সক্ষমতা তুলনা করা হয়েছে। প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানটি শুধু সামরিক বাহিনীর বিশালতা কিংবা সামরিক সরঞ্জামকেই আমলে নেয় না, পাশাপাশি সামরিক বাহিনীর পেছনে ব্যয়, সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় সামরিক বাহিনীর প্রভাবকেও বিবেচনায় নেয়।
সে হিসাবে বিআইসিসির সর্বশেষ প্রকাশিত তালিকা অনুসারে, বিশ্বের সবচেয়ে সামরিকায়িত দেশের তালিকায় শীর্ষে ছিল ইউক্রেন। দ্বিতীয় অবস্থানে ছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র এ তালিকায় ২৫তম অবস্থানে ছিল। আর ইরান ছিল ২৮তম অবস্থানে। সৌদি আরব এই তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিল।
এদিকে গ্লোবাল ফায়ারপাওয়ার ডটকম নামের একটি ওয়েবসাইট সামরিক সক্ষমতার বিচারে নিয়মিত বৈশ্বিক হালনাগাদ তালিকা প্রকাশ করে আসছে। সামরিক সক্ষমতা-সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ওয়েবসাইটের তথ্য বিশেষ গুরুত্বসহকারে নেয়। ওয়েবসাইটটি শুধু সামরিক বাহিনীর পরিসর ও সামরিক সরঞ্জামের বিচারে সামরিক শক্তি নির্ণয় করে।
এই ওয়েবসাইটের তালিকায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল রয়েছে ১৫তম অবস্থানে। আর ইরান ১৬তম অবস্থানে। সৌদি আরব এই তালিকায় আছে ২৫তম অবস্থানে। এই ওয়েবসাইটের তালিকায় রাশিয়া আছে দ্বিতীয় এবং চীন তৃতীয় অবস্থানে।
গ্লোবাল ফায়ারপাওয়ার ডটকমের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে সদস্য আছেন ২১ লাখ ৩২ হাজারের মতো। এর মধ্যে সক্রিয়ভাবে সামরিক বাহিনীতে আছেন প্রায় ১৩ লাখ ৩৩ হাজার। সামরিক বাহিনীর রিজার্ভ সদস্য সংখ্যা প্রায় ৮ লাখ।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে উড়োজাহাজ আছে ১৩ হাজারের কিছু বেশি। এগুলোর মধ্যে যুদ্ধবিমান আছে ২ হাজারের বেশি, আর হেলিকপ্টার আছে প্রায় ৬ হাজার। এর বাইরে অ্যাটাক হেলিকপ্টার আছে ১ হাজারের বেশি। বাকি উড়োজাহাজগুলো পরিবহনসহ অন্যান্য কাজে নিয়োজিত।
মার্কিন সামরিক বাহিনীতে ট্যাংক আছে সাড়ে ৪ হাজারের বেশি। সাঁজোয়া যান রয়েছে ৪ লাখের বেশি। যুদ্ধবিমান বহনে সক্ষম রণতরি আছে ১১টি, হেলিকপ্টারবাহী রণতরি ৯টি, ডেস্ট্রয়ার ৮৩টি, ডুবোজাহাজ বা সাবমেরিন আছে ৬৬টি।
গ্লোবাল ফায়ারপাওয়ার ডটকমের তথ্য বলছে, ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ৬ লাখ ৬৯ হাজারের কিছু বেশি। এগুলোর মধ্যে সক্রিয় সদস্য ১ লাখ ৬৯ হাজার, রিজার্ভ ফোর্স ৪ লাখ ৬৫ হাজার। এর বাইরে আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ৩৫ হাজার।
ইসরায়েলি বাহিনীতে মোট উড়োজাহাজ আছে ৫৯৭টি। এগুলোর মধ্যে যুদ্ধবিমান আছে ২৩৯টি। হেলিকপ্টার ও অ্যাটাক হেলিকপ্টার ২০০টির মতো। বাকি উড়োজাহাজগুলো পরিবহনসহ অন্যান্য সামরিক কাজে নিয়োজিত।
ইসরায়েলের সামরিক বাহিনীতে ট্যাংক আছে ১ হাজার ৩০০টির মতো, সাঁজোয়া যান ৬২ হাজারের বেশি। এ ছাড়া দেশটির নৌবাহিনীর বহরে আছে ৬৬টি টহল নৌযান, ৭টি ছোট আকারের যুদ্ধজাহাজ ও ৬টি ডুবোজাহাজ।
গ্লোবাল ফায়ারপাওয়ার ডটকমের তথ্যমতে, ইরানের সামরিক বাহিনীর মোট সদস্য সংখ্যা ১১ লাখ ৮০ হাজারের মতো। তাঁদের মধ্যে সক্রিয়ভাবে সামরিক বাহিনীতে আছেন ৬ লাখ ১০ হাজার, রিজার্ভ ফোর্স ৩ লাখ ৫০ হাজার। এ ছাড়া আধা সামরিক বাহিনীতে আছেন ২ লাখ ২০ হাজার সদস্য।
ইরানের সামরিক বাহিনীতে মোট উড়োজাহাজ আছে প্রায় সাড়ে ৫০০। এগুলোর মধ্যে প্রায় ২০০টি যুদ্ধবিমান। হেলিকপ্টার ও অ্যাটাক হেলিকপ্টার আছে দেড় শটির মতো। বাকি উড়োজাহাজগুলো পরিবহনসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। এ ছাড়া ইরানের আছে আড়াই হাজারের বেশি ট্যাংক। সাঁজোয়া যান রয়েছে ৭৬ হাজারের বেশি। আছে ৭টি ফ্রিগেট, ছোট আকারের যুদ্ধজাহাজ ৩টি, সাবমেরিন ২৫টি, টহল জাহাজ ২১টি।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তিনি ২৪ ঘণ্টারও বেশি সময় একা পাহাড়ে লুকিয়ে ছিলেন। তাঁর কাছে একটি হ্যান্ডগান ছিল। তিনি পাহাড়ের একটি ফাঁকে আশ্রয় নেন এবং প্রায় ৭ হাজার ফুট (২ হাজার মিটার) উচ্চতার একটি রিজ লাইনে (শৈলরেখা) ওঠেন।
৬ মিনিট আগে
মার্কিন সুপারমডেল জিজি হাদিদ সম্প্রতি বহুল আলোচিত জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিতে নিজের নাম উঠে আসা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বিষয়টি জেনে তিনি ‘অত্যন্ত ঘৃণিত ও অসুস্থ বোধ’ করেছেন।
১ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্রচুর বন্দুক পাঠিয়েছিলাম, আমরা সেগুলো কুর্দিদের মাধ্যমে পাঠিয়েছিলাম।’ তবে তিনি ‘কুর্দি’ বলতে সুনির্দিষ্টভাবে কাদের বুঝিয়েছেন বা কোন গোষ্ঠীর মাধ্যমে এই কাজ করা হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি।
২ ঘণ্টা আগে
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা কলেজের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জারে নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ আজ এই তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে