
ইরানের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন যুদ্ধ এবং সংঘাত আরও তীব্র হওয়ার পর, কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত করেছে।
এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ‘চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে, কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আমরা সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি। দূতাবাস স্বাভাবিক কার্যক্রমে ফিরে এলে আমরা যোগাযোগ করব।’
ইরানের সঙ্গে মার্কিন সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত ক্রমবর্ধমান হতাহতের ঘটনা এবং ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে দূতাবাস বন্ধের এই ঘোষণা এল। আমেরিকান কর্মকর্তাদের মতে, ইরানের হামলায় কমপক্ষে ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
এদিকে গতকাল সোমবার কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেনাবাহিনী এটিকে ‘আপাতদৃষ্টিতে ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা’ বলে বর্ণনা করেছে। কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত মার্কিন বিমান ভূপাতিত করেছে বলে তারা দাবি করেছে। এই ঘটনা পরিস্থিতির অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
অপরদিকে কানাডার সৌদি আরব মিশনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ দূতাবাস বন্ধ করা হয়েছে। তারা আরও বলেছে, ৬ মার্চ, শুক্রবার পর্যন্ত সমস্ত ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে রিয়াদে যুক্তরাষ্ট্রের রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলার পর এমন সিদ্ধান্ত নিল কানাডা। এই হামলায় দূতাবাস প্রাঙ্গণে আগুন ধরে গেলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের হামলায় দুই দিনে মার্কিন বাহিনীর ৬৫০ জনের বেশি সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। আজ মঙ্গলবার এ দাবি করেন আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি।
১ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা আরও তীব্র হবে। তিনি বলেছেন, ইরানি হামলায় প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নরকের দরজা আরও প্রসারিত হবে।
১ ঘণ্টা আগে
ইরান দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে স্থাপিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ধ্বংস করা হয়েছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, নির্ভুল এক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের নির্মাণ করা ‘এএন/এফপিএস-১৩২’ রাডারটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনি বেঁচে আছেন। তাঁকে খামেনির সম্ভাব্য উত্তরসূরি মনে করেন ইরানের অনেকে।
১ ঘণ্টা আগে