
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত করতে শিগগিরই বাগদাদের সঙ্গে আলোচনায় বসবে ওয়াশিংটন। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছে। দুই দেশের সামরিক কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। তবে প্রতিবেদনে আলোচনা শুরুর চূড়ান্ত দিন-তারিখ জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সামরিক কমিশন শিগগির মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। গত বছরের আগস্টে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। এই সংলাপ মূলত ইরাক থেকে কীভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে, তার চূড়ান্ত রূপরেখা তৈরি করবে।
একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটন চায় ইরাকের বর্তমান পরিস্থিতি, দেশটির সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর স্থিতিশীলতার ওপর ভিত্তি করে মার্কিন সেনা প্রত্যাহারের দিন-তারিখ নির্ধারণ করতে। তবে ইরাকের চাওয়া, দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সূচি কোনো শর্ত বা অবস্থান বিবেচনায় প্রভাবিত হওয়া উচিত নয়।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি গত ৫ জানুয়ারি বলেছেন, ইরাকের মাটিতে আন্তর্জাতিক জোটের সেনাদের উপস্থিতির ন্যায্যতা ফুরিয়ে গেছে এবং বাগদাদ দেশে-বিদেশি সামরিক উপস্থিতি শেষ করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি আরও বলেছিলেন, ইরাক সরকার বিদেশি সৈন্য প্রত্যাহারের সমস্যা মোকাবিলার জন্য প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় কমিশন কাঠামোর মধ্যে আলোচনা শুরুর তারিখ নির্ধারণের প্রক্রিয়ার মধ্যে আছে।
উল্লেখ্য, বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ইরাকের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন আছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, তিনি ইরাক সরকারের সেনা প্রত্যাহারের বিষয়ে করা কোনো অনুরোধ সম্পর্কে অবগত নন। তিনি আরও বলেন, ‘ইরাকের বৈধ সরকারের অনুরোধেই মার্কিন বাহিনী দেশটিতে অবস্থান করছে।’

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে