
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে। এসব ফুটেজে দেখা যাচ্ছে, ট্রাকের ওপর বসানো ভারী মেশিনগান দিয়ে আবাসিক এলাকায় নির্বিচার গুলি চালানো হচ্ছে, হাসপাতালগুলো গুলিবিদ্ধ আহতদের ভিড়ে উপচে পড়ছে। শত শত মরদেহ জমে গেছে মর্গে।
তবে সঠিকভাবে নিহতের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। স্বীকৃত মানবাধিকার সংস্থাগুলোর হিসাব কয়েক শতে পৌঁছালেও তারা শুধু শনাক্ত করা মরদেহ গণনায় ধরছে। কিন্তু যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বন্ধ থাকায় এই কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
তেহরানের কয়েকটি হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রবাসী ইরানি শিক্ষাবিদ ও পেশাজীবীদের একটি অনানুষ্ঠানিক দল হিসাব করেছে, শনিবার থেকে এখন পর্যন্ত নিহত বিক্ষোভকারীর সংখ্যা ৬ হাজারে পৌঁছাতে পারে। এই হিসাবে তারা সেই মরদেহগুলো অন্তর্ভুক্ত করেনি, যেগুলো হাসপাতালে না নিয়ে সরাসরি মর্গে পাঠানো হয়েছে।
এই হিসাব শুরু করা হয় এক তেহরানি চিকিৎসকের জরিপ দিয়ে। তিনি শুক্রবার ছয়টি হাসপাতালে ফোন করে নিহত বিক্ষোভকারীর সংখ্যা জানতে চান। মিলাদ (৭০), ইমাম হোসেন (৭০), ইবনে সিনা (২৩), লাব্বাফি নেজাদ (৭), ফায়াজ বাখশ (১৫) এবং শাহরিয়ার (৩২)—মোট ২১৭ জন নিহত হয় এক রাতেই। পরে বিবিসির একটি প্রতিবেদনে পূর্ব তেহরানের একটি হাসপাতালে ৪০ জনের মৃত্যুর কথা বলা হলে গড় হিসাবে ৩০ ধরা হয়।
তেহরানে মোট ১১৮টি হাসপাতালের মধ্যে ৬৩টি সরকারি বা সামরিক। জরিপকারীরা ধরে নেন, এর অর্ধেক হাসপাতালে মরদেহ এসেছে। এতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতেই তেহরানে নিহতের সংখ্যা দাঁড়ায় প্রায় ৯০০। শুক্রবার আরও ৯০০ এবং শনিবার (তুলনামূলক কম বিক্ষোভে) ৪০০ জন নিহত হয় বলে অনুমান করা হয়। পাশাপাশি পাশের আলবোরজ প্রদেশে আরও ১ হাজার মৃত্যুর হিসাব যোগ করা হয়, যেখানে ২০২২ সালের হিজাব আন্দোলনের সময়ও তীব্র সহিংসতা হয়েছিল।
এভাবে দুই প্রদেশে তিন দিনে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ২০০। অন্যান্য শহরের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করে, জাতিগত ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় সংখ্যা সমন্বয় করা হয়। শেষ পর্যন্ত মোট হিসাব অর্ধেকে নামিয়ে এনে তিন দিনে ৬ হাজার ১৭৮ জন নিহত হয়েছে বলে অনুমান করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৭ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৪ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে