কানাডার টরন্টোতে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনে আজ মঙ্গলবার ভোরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। টরন্টো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটের দিকে ইউনিভার্সিটি অ্যাভিনিউতে অবস্থিত কনস্যুলেট লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কূটনৈতিকপাড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টরন্টো পুলিশের ডেপুটি চিফ ফ্রাঙ্ক বারেডো জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ভিডিও ফুটেজ অনুযায়ী একটি সাদা রঙের হোন্ডা সিআরভি গাড়ি কনস্যুলেটের সামনে থামে। গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে হ্যান্ডগান দিয়ে ভবন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত দক্ষিণ দিকে পালিয়ে যায়। পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন গাড়িটির ছবি প্রকাশ করেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এ ঘটনাকে একটি ‘জাতীয় নিরাপত্তা ইস্যু’ হিসেবে তদন্ত করছে এবং এর পেছনে কোনো সন্ত্রাসবাদী যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ঘটনাটি গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের একটি অংশ হতে পারে। কেবল কানাডাই নয়, বিশ্বের বিভিন্ন স্থানে আমেরিকান ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার খবর পাওয়া যাচ্ছে।
গত রবিবার (৮ মার্চ) নরওয়ের অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে একটি আইইডি বিস্ফোরণ ঘটে। নরওয়ে পুলিশ একে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে অভিহিত করেছে এবং এর সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র খুঁজছে।
এদিকে গত এক সপ্তাহে টরন্টো এলাকার তিনটি পৃথক সিনাগগে (ইহুদি উপাসনালয়) গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শারি শোমাইম ও বিএওয়াইটি সিনাগগের দরজায় গুলির চিহ্ন পাওয়া গেছে।
গতকাল সোমবার ইরানি সরকারের কট্টর সমালোচক এক ইরানি-কানাডিয়ান নাগরিকের টরন্টোস্থ বক্সিং জিমেও গুলি চালানো হয়।

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর জ্বালানি তেলের দাম অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে ইউরোপে তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। যুদ্ধ শিগগির শেষ হবে, ট্রাম্পের সোমবারের এই কথার পরদিনই আবার দাম অনেকটা পড়ে যায়। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তের দোদুল্যমানতা এবং অব্যাহত যুদ্ধের কারণে হুট করেই তেলের...
২ ঘণ্টা আগে
ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ এখনো ইসফাহানের ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্সে অক্ষত থাকতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
৩ ঘণ্টা আগে
ইরান ও আমেরিকা-ইসরায়েল যুদ্ধের ১১তম দিনে এসে তেহরান তার রণকৌশলে এক ভয়াবহ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গত রোববার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু সেসব মিসাইল নিক্ষেপ করবে, যেগুলোর পেলোড বা গোলাবারুদ ব
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞ পাঠাবেন। এই বিশেষজ্ঞরা শেখাবেন, কীভাবে ইরানের ড্রোন ভূপাতিত করা যায়।
৪ ঘণ্টা আগে