
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে দুটি ফ্লেয়ার (অল্প সময়ের জন্য জ্বলতে থাকা আগুনের গোলা) পড়েছে। গতকাল শনিবার ভূমধ্যসাগরের তীরবর্তী ইসরায়েলি শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ ঘটনার পর ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেত যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর বাসভবনের আঙিনায় দুটি ফ্লেয়ার পড়েছে। তবে ঘটনার সময় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার বাড়িতে ছিল না।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি একটি গুরুতর ঘটনা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ ঘটনাটির নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জনপরিসরে সহিংসতা বানোর বিপদ সম্পর্কে সতর্ক থাকতে হবে।’ তিনি বলেছেন, ‘আমি শিন বেত প্রধানের সঙ্গে কথা বলেছি। দোষীদের দ্রুত চিহ্নিত ও শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছি।’
তাৎক্ষণিকভাবে কারা এই ফ্লেয়ার নিক্ষেপ করেছে, তা জানা যায়নি। এর আগে, গত ১৯ অক্টোবর একই বাসভবনে ড্রোন হামলা হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করে ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ার নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা হয়।
সে সময় এই হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ জানিয়েছিল, ঘটনার দিন সকালে ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, ড্রোনটি লেবানন থেকে পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইডিএফ জানিয়েছে, এসব ড্রোনের মধ্যে একটি ড্রোন সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল।
সৌদি আরবের সম্প্রচারমাধ্যম চ্যানেল আল-হাদাসকে উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, এই ড্রোনগুলোর মধ্যে একটি ড্রোন সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঘটনার সময় নেতানিয়াহু বা তাঁর স্ত্রী ঘটনাস্থলের কাছে ছিলেন না। এ ছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে