ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ফাতাহের সামরিক শাখার একজন কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। হিজবুল্লাহর সঙ্গে তিনি কাজ করতেন বলে দাবি করেছে ইসরায়েল।
গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
ফিলিস্তিনি গ্রুপ ফাতাহ বুধবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম খলিল আল-মাকদাহ।
ফাতাহের সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডস বলেছে, খলিল আল-মাকদাহ উপকূলীয় শহর সিডনে ‘ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের সমর্থনে তার দায়িত্ব পালন করার সময়’ নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সিডনের ভিলাস এলাকায় একটি ইসরায়েলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল-মাকদাহ নিহত হন।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী সিডনে বিমান হামলা চালিয়ে আল-মাকদাহকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।
এক সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে, আল-মাকদাহ ও তার ভাই মুনির ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কয়েক বছর ধরে হিজবুল্লাহ ও ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের সঙ্গে কাজ করছিলেন।
সেনাবাহিনী তাদের বিমান হামলার ফুটেজ প্রকাশ করেছে, যাতে ওই ফাতাহ কমান্ডার নিহত হন। মূলত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতাহ গ্রুপ পরিচালিত হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে