
এক সপ্তাহ আগে ইরাকের রাজধানী বাগদাদ থেকে অপহৃত মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসন মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এর আগে মঙ্গলবার ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী ‘কাতায়িব হিজবুল্লাহ’ জানিয়েছিল, তারা শেলি কিটলসনকে মুক্তি দেবে। তবে শর্ত হিসেবে তাঁকে অবিলম্বে ইরাক ত্যাগ করতে হবে।
শেলির মুক্তির বিষয়টি নিশ্চিত করে রুবিও বলেন, এই মুক্তি ‘বিশ্বের যেখানেই থাকুক না কেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন’।
শেলির মুক্তি নিশ্চিত করতে সহায়তার জন্য ইরাকি কর্মকর্তাদের ধন্যবাদ জানান রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন তাঁর ইরাক ত্যাগের বিষয়ে সব ধরনের সহায়তা দিচ্ছে।
গত ৩১ মার্চ তিনি অপহৃত হয়েছিলেন শেলি কিটলসন। ৪৯ বছর বয়সী এই সাংবাদিক যখন অপহৃত হন, তখন ইরাকি সরকার জানিয়েছিল, নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের ধাওয়া করেছে। একপর্যায়ে অপহরণকারীদের একটি গাড়ি উল্টে যায় এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
গত সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বিদেশিদের অপহরণের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন।
অন্যদিকে, সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে আসসাফ নামে এক ব্যক্তি একটি পোস্টে জানান, ইরাকে কিটলসনের ‘ভূমিকা ও কর্মকাণ্ড’ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকসহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে ইরান ও তাদের মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলার মধ্যেই এই অপহরণের ঘটনা ঘটে।
এদিকে কিটলসনের বন্ধু ও জরুরি যোগাযোগ ব্যক্তি (ইমারজেন্সি কন্টাক্ট) সিএনএনের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স প্লিটাস জানান, তিনি শেলির মুক্তিসংক্রান্ত ‘কথিত বিবৃতি’টি দেখেছেন। তবে তিনি যোগ করেন, ‘মার্কিন সরকারের পক্ষ থেকে এই খবরের কোনো আনুষ্ঠানিক সত্যতা আমাদের কাছে নেই।’
জানা গেছে, অপহৃত হওয়ার আগে মার্কিন কর্মকর্তারা কিটলসনের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছিলেন এবং তাঁকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেছিলেন।
প্লিটাস এর আগে বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএসকে বলেছিলেন, ইরান-সমর্থিত আধা সামরিক গোষ্ঠীগুলোর কাছ থেকে আসা সুনির্দিষ্ট হুমকি সম্পর্কে কিটলসনকে আগেই সতর্ক করেছিল মার্কিন সরকার। তিনি আরও বলেন, কিটলসনকে জানানো হয়েছিল, কাতায়িব হিজবুল্লাহর কাছে একটি তালিকা রয়েছে, যেখানে তাঁর নাম রয়েছে। ওই গোষ্ঠীটি নারী সাংবাদিকদের অপহরণ বা হত্যার ষড়যন্ত্র করছিল বলে জানা গেছে।
সাংবাদিক কিটলসন দীর্ঘ সময় ধরে আল-মনিটর, ফরেন পলিসি, বিবিসি ও পলিটিকোর মতো বিশ্বখ্যাত সংবাদমাধ্যমের হয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে সাহসিকতার সঙ্গে কাজ করছিলেন।
উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দপ্তর আগে থেকেই দেশি নাগরিকদের ইরাক ভ্রমণে নিষেধ করে সতর্কতা জারি করে রেখেছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে