ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যে ‘নৃশংস অপরাধ’ চালাচ্ছে ইসরায়েল তা বন্ধ ও ‘নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গতকাল রোববার এক লিখিত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাদশাহ সালমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদি আরবের তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। সৌদি আরবসহ বিভিন্ন দেশে আজ সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই উপলক্ষে এই বক্তব্য দেন সালমান বিন আবদুল আজিজ। বক্তব্যে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য বেদনাদায়ক যে ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা যখন হামলার শিকার হচ্ছেন, তখন এ বছর রমজান মাস এসেছে।’
এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৭২ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া, ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজায় অবস্থিত ফিলিস্তিনি শিশুদের জন্য ত্রাণ তহবিলের (পিসিআরএফ) সর্বশেষ কার্যালয়। এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা এক টুইটে সংস্থাটি পোস্টে কার্যালয় ভবনের ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে বলেছে, ‘এই বোমা হামলায় কেউ নিহত বা গুরুতর আহত হয়নি।’ এর আগেও ইসরায়েলি বিমান হামলায় আরও দুটি কার্যালয় ধ্বংস হয়ে গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সুবিধাবঞ্চিত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে মানবতাবাদীরা পিসিআরএফ প্রতিষ্ঠা করে। সংস্থাটি জানায়, তারা ওই সব আহত ও অসুস্থ শিশুদের সেবা দিয়ে থাকে, যারা স্থানীয় চিকিৎসাব্যবস্থা থেকে বঞ্চিত।
রমজানের আগে গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘গাজায় যাঁরা ভয়াবহ দুর্দশার মধ্যে রয়েছেন, তাঁদের সবার প্রতি সংহতি ও সমর্থন জানাচ্ছি আমি। এ কঠিন সময়ে রমজান আমাদের আশার আলো দেখাবে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৫ ঘণ্টা আগে