
গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর, মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার তেহরানে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজের প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য উপ-প্রধান মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীর বরাত দিয়ে জানানো হয়েছে, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির অনুমোদন ও সম্মতিতে এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আদেশের মাধ্যমে জোলঘাদরকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।
গত সপ্তাহে এক আকস্মিক ইসরায়েলি হামলায় ইরানের প্রভাবশালী নেতা এবং নিরাপত্তা পরিষদের তৎকালীন প্রধান আলী লারিজানি নিহত হন। লারিজানির মতো একজন অভিজ্ঞ নেতার শূন্যতা পূরণ এবং বর্তমান আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেশের নিরাপত্তা কৌশল নির্ধারণে জোলঘাদরের এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
মোহাম্মদ বাঘের জোলঘাদর ইরানের সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিশ্লেষকদের মতে, জোলঘাদরের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত মোকাবিলা করা এবং দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা। লারিজানির মৃত্যুর পর ইরান যখন তাদের নিরাপত্তা নীতি পুনর্বিবেচনা করছে, তখন জোলঘাদরের নেতৃত্বে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কী ধরনের পদক্ষেপ নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ময়দানে সংঘাত আরও তীব্র হয়েছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন এলাকায় হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
২৬ মিনিট আগে
অনলাইন ভবিষ্যদ্বাণী করার প্ল্যাটফর্ম ‘পলিমার্কেটে’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ধরা বেশ কিছু বাজিতে গোপন তথ্য ব্যবহারের লক্ষণ দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, গত সপ্তাহান্তে করা এই বাজিগুলোর ধরন ও সময় বিশ্লেষণ করলে একে সাধারণ অনুমান বলে মনে করার সুযোগ কম।
১ ঘণ্টা আগে
শুধু হিন্দু, শিখ এবং বৌদ্ধ ধর্মের অনুসারীরাই তফসিলি জাতি হিসেবে সুযোগ-সুবিধা দাবি করতে পারবেন বলে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের আগের একটি সিদ্ধান্ত বহাল রেখে আজ মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, কোনো ব্যক্তি যদি খ্রিষ্টান বা অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হন, তবে তিনি আর তফসিলি....
৩ ঘণ্টা আগে
ইরান আজ মঙ্গলবার ইসরায়েলের দিকে একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমনটাই জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামোতে বোমা হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে....
৪ ঘণ্টা আগে