
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় ৯০ মিনিট ফোনালাপ করেছেন। এই ফোনালাপে সৌদি আরবে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ইংরেজি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ শুক্রবার এক সরকারি বিবৃতিতে ‘জিওলজিক্যাল আলফা মেল’ হিসেবে পরিচিত শীর্ষ দুই নেতার বৈঠক আয়োজনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি আরব।
আনুষ্ঠানিকভাবে দেওয়া এই বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছে, তারা এই সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত এবং তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকেই সৌদি আরব গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। ২০২২ সালের মার্চে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মস্কো ও কিয়েভের মধ্যে রাজনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।
গত তিন বছরে সৌদি আরব একাধিক বৈঠকের আয়োজন করেছে, যা দ্বন্দ্ব নিরসনে সংলাপের পথ প্রশস্ত করতে সহায়তা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরব এ ধরনের আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে। যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখবে।
অন্যদিকে গত বুধবার ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর প্রথম বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হবে।
প্রায় ৯০ মিনিটব্যাপী ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের সামনে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত সাক্ষাৎ করতে যাচ্ছি। আমি আশা করি তিনি (পুতিন) এখানে আসবেন, আমিও সেখানে যাব। আমরা সম্ভবত সৌদি আরবেই প্রথমবারের মতো দেখা করছি। সেখানে কিছু একটা করতে পারি কি না, দেখা যাক।’

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
৩৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে