
গাজার নির্দিষ্ট কিছু অংশে দৈনিক ১০ ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখা ও নতুন ত্রাণ করিডর খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সময়ে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় আকাশপথে ত্রাণ বিতরণ শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এ ঘোষণা দিয়েছে।
সম্প্রতি গাজায় অনাহারী ফিলিস্তিনিদের হৃদয়বিদারক ছবি বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ঠিক এই সময়ে ইসরায়েলের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েল জানিয়েছে, আল-মাওয়াসি (উপকূল বরাবর একটি মানবিক অঞ্চল), মধ্য গাজার দেইর আল-বালাহ ও উত্তরের গাজা সিটিতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
এ ছাড়া, খাদ্য ও ওষুধের কাফেলার জন্য সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত (রোববার থেকে শুরু করে) নির্দিষ্ট নিরাপদ পথ খোলা থাকবে। জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার এক্সের এক পোস্টে জানিয়েছেন, জাতিসংঘের কর্মীরা এই যুদ্ধবিরতির সময় নির্ধারিত এলাকায় ক্ষুধার্তদের খাবার সরবরাহ করার প্রচেষ্টা বাড়াবে।
এদিকে, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত আকাশপথে আজ রোববারেই গাজা উপত্যকায় ২৫ টন ত্রাণ ফেলেছে। গত কয়েক মাসের মধ্যে এটিই তাদের প্রথম ত্রাণ বিতরণ। জর্ডানের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আকাশপথে এই ত্রাণ বিতরণ স্থলপথে সরবরাহের বিকল্প নয়। গাজা সিটির ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আকাশ থেকে পড়া ত্রাণ বাক্সের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজায় অপুষ্টিতে আক্রান্ত হয়ে কয়েক ডজন মানুষ মারা গেছে। গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে অপুষ্টি ও ক্ষুধায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৩-এ দাঁড়িয়েছে, যার মধ্যে ৮৭ জনই শিশু। গতকাল শনিবার খান ইউনিসের নাসের হাসপাতালে পাঁচ মাস বয়সী জয়নাব আবু হালিব নামের এক শিশু অপুষ্টিতে মারা গেছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে