Ajker Patrika

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে: নেতানিয়াহু

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ মার্চ ২০২৬, ১০: ৪৭
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান জেরুজালেমের সামরিক অভিযানকে পুরো বিশ্বকে রক্ষার অভিযান হিসেবে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে এই দায়িত্ব পালন করছে বলে দাবি করেছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, এই অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মূলত ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন নেতানিয়াহু। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর ‘চিন্তাভাবনা অভিন্ন’ এবং দুই দেশ ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জোর করে যুদ্ধে টেনে এনেছে—এমন অভিযোগকে ‘ভুয়া খবর’ হিসেবে নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘কেউ কি সত্যিই মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারেন তাঁর কী করা উচিত? এটা ভাবাই যায় না।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা করে বলেন, ‘আমরা জিতছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’ তবে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই এসব দাবি করেন তিনি।

নেতানিয়াহু দাবি করেছেন, তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারছে না। সেই সঙ্গে ইরান বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতাও হারিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘যুদ্ধের ব্যাপারে যদি আগে জানতাম, তাহলে ট্রাম্পের সঙ্গে কথা বলতাম’

ইরানের আকাশে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১০০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

‘আরটির সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলা পরিকল্পিত’, কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত