
যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার শাসন কার্যক্রম যৌথভাবে পরিচালনার লক্ষ্যে ঐকমত্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দুটি গোষ্ঠী হামাস ও ফাতাহ। একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনকে বলেছেন, এই বিষয়ে হামাস ও ফাতাহের মধ্যে মিসরের রাজধানীতে যে আলোচনা হয়েছে তা ইতিবাচক।
সূত্রটি জানিয়েছে, গাজা শাসনের লক্ষ্যে একটি কৌশলগত প্রশাসনিক কাঠামোর বিষয়ে মৌলিক অগ্রগতি অর্জন করেছে। তবে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি বিতর্কিত বিষয় রয়ে গেছে। এই বিষয়ে উভয় পক্ষ আরও আলোচন চালিয়ে যাবে বলেও জানিয়েছে ওই সূত্র।
সূত্রটি জানিয়েছে, হামাস পেশাদার ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি প্রশাসনের প্রতি সমর্থন জানিয়েছে। যারা রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে। তবে ফাতাহ চায়, এই প্রশাসনিক কমিটি সরাসরি সরকারের সঙ্গে যুক্ত থাক। এ ছাড়া, মিসর এই শাসন কাঠামোকে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের মাঝে গ্রহণযোগ্য করার জন্য পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে সূত্রটি।
তবে, হামাস-ফাতাহ ঐক্যের পরও একটি বড় অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় এমন একটি প্রশাসন পরিচালনা করতে দেবে এর নিশ্চয়তা নেই। এ ছাড়া, আল মায়েদিনকে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি আলোচনা থমকে আছে এবং এক দুষ্টচক্রে প্রবেশ করেছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির আংশিক প্রস্তাবটি আর কার্যকর নয়।
গত শনিবার রাতে ফাতাহর কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস জাকি আল-মায়েদিনকে বলেছেন, ফাতাহ ও হামাস ফিলিস্তিনের দুটি প্রধান রাজনৈতিক দল। তাদের মধ্যকার সহযোগিতা নিয়ে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে। ফাতাহের এই কর্মকর্তা উল্লেখ করেন, এই দুই দলের মধ্যকার সহযোগিতা ফিলিস্তিনি জনগণের ওপর যার নিজেদের অভিভাবকত্ব আরোপ করতে চায় তাদের পথ বন্ধ করে দেয়।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে