
ইরানে দেশজুড়ে কঠোর ইন্টারনেট বিধিনিষেধ জারি থাকলেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। আজ শুক্রবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে একাধিক বার্তা পোস্ট করা হয়।
পোস্টগুলোতে মূলত তিনি আগের দিন টেলিভিশনে দেওয়া ভাষণের বক্তব্যই পুনরাবৃত্তি করেন। এক পোস্টে খামেনি বলেন, গত রাতে তেহরান ও আরও কিছু শহরে ধ্বংসে উন্মত্ত একদল মানুষ নিজেদের দেশের সম্পত্তি ধ্বংস করেছে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য।
এই পোস্টগুলো এমন একসময়ে প্রকাশিত হয়েছে, যখন ইরানের সাধারণ জনগণের বড় একটি অংশ এখনো ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন। দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কে ব্যাপক বিঘ্নের কারণে সংবাদমাধ্যম, মেসেজিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণকারীদের মতে, একদিকে জনগণের যোগাযোগব্যবস্থা বন্ধ রেখে অন্যদিকে রাষ্ট্রীয় নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা নিয়ে প্রশ্ন উঠছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দেশের ভেতরের বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া আরও কঠিন হয়ে উঠেছে।

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২১ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
৪০ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে