
জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহের পর এবার গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহতের খবর নিশ্চিত করল ইরান। বাংলাদেশ সময় বুধবার (১৮ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এক বিবৃতিতে ইসমাইল খাতিবের নিহত হওয়ার তথ্য উল্লেখ করেন। তিনি এই নিহতের ঘটনাকে একটি ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলি লারিজানি এবং আজিজ নাসিরজাদেহসহ তাদের পরিবারের কিছু সদস্য ও সফরসঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।’
এর আগে ইসরায়েল দাবি করেছিল, তারা খাতিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ-এর মৃত্যুর বিষয়টি আগেই নিশ্চিত করেছিল ইরানের কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ড অঞ্চলটির চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৯ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে