
আফগানিস্তানের ভেতরে ২২টি স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এই হামলায় ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত ও ৪০০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান।
আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তানি হামলায় তালেবানের অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান (এপিসি) ও কামান ধ্বংস হয়েছে। তবে আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো স্বতন্ত্রভাবে এই হতাহত বা ক্ষয়ক্ষতির সংখ্যা যাচাই করতে পারেনি।
পাকিস্তানি সামরিক মুখপাত্রের ব্রিফিংয়ে আফগানিস্তানজুড়ে পরিচালিত এই অভিযানের আরও কিছু তথ্য তুলে ধরা হয়। এর মধ্যে আফগানিস্তানের ২২টি ভিন্ন স্থানে তালেবানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। অভিযানে তালেবানের অন্তত ৮৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি পাকিস্তানি বাহিনী দখল করে নিয়েছে। এই সংঘর্ষে পাকিস্তানের ১২ জন সেনা নিহত ও আরও ২৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকার পাকিস্তানের দাবি নাকচ করে পাল্টা দাবি করেছে। কাবুলের পক্ষ থেকে বলা হয়েছে, লড়াইয়ে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং ১৯টি পাকিস্তানি সামরিক চৌকি তারা কবজা করেছে।
গত রোববার আফগানিস্তানে কিছু সশস্ত্র জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। এর পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। আজ ভোরে আফগানিস্তানের প্রধান শহরগুলোতে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ ও কাবুল। এই পাল্টাপাল্টি বিমান ও স্থল হামলায় সীমান্তসংলগ্ন তালেবানের সামরিক পোস্ট, সদর দপ্তর ও গোলাবারুদের ডিপো ধ্বংস হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মতে, দুই প্রতিবেশী দেশের এই সংঘাত এখন ‘সরাসরি যুদ্ধে’ রূপ নিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৬ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৭ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে