ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই বিচার শুরু হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মাদুরোর আইনজীবী ব্যারি পোল্যাক ফেব্রুয়ারিতে ম্যানহাটানভিত্তিক মার্কিন জেলা বিচারক অ্যালভিন হেলারস্টেইনের কাছে মামলা খারিজের আবেদন করেন। তাঁর যুক্তি ছিল, কারাকাসের সরকারকে আইনি খরচ বহন করতে বাধা দেওয়া মাদুরোর নিজের পছন্দের আইনজীবী পাওয়ার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে।
আদালতে দাখিল করা নথিতে মার্কিন বিচার বিভাগ জানায়, তারা নিষেধাজ্ঞা সংশোধনে সম্মত হয়েছে, যাতে ভেনেজুয়েলার সরকার মাদুরোর আইনজীবীর পারিশ্রমিক দিতে পারে।
সমালোচকেরা নিউইয়র্কে মার্কিন আদালতে মাদুরোর বিচারপ্রক্রিয়াকে মৌলিকভাবে অবৈধ বলে নিন্দা করেছেন। তাঁদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আইন বিশেষজ্ঞদের অনেকে এই অভিযানকে আন্তর্জাতিক আইনের সরাসরি অবমাননা হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্প প্রশাসন বরাবরই দাবি করেছে, এই অপহরণ ছিল সামরিক সহায়তায় পরিচালিত একটি আইন প্রয়োগকারী অভিযান। তাদের যুক্তি, বিতর্কিত একাধিক নির্বাচনের পর ওয়াশিংটন মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না। আন্তর্জাতিক আইনের ‘হেড অব স্টেট ইমিউনিটি’ ধারণা অনুযায়ী, ক্ষমতাসীন বিশ্বনেতাদের সাধারণত বিদেশি আদালতের বিচার থেকে অব্যাহতি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে আনার পর মাদুরো ও ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন এবং বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনে কারাগারে আটক। মাদুরো অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করে বলেছেন, এগুলো ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার একটি অজুহাত মাত্র।
এদিকে গত ২৬ মার্চ অনুষ্ঠিত এক শুনানিতে বিচারক হেলারস্টেইন মামলাটি খারিজ করবেন, এমন কোনো ইঙ্গিত দেননি। তবে তিনি প্রশ্ন তোলেন, ভেনেজুয়েলা সরকারকে মাদুরোর আইনি খরচ বহন করতে বাধা দেওয়া সাংবিধানিক অধিকারের লঙ্ঘন কি না। যুক্তরাষ্ট্রে সব আসামিরই সাংবিধানিক অধিকার রয়েছে, তাঁরা নাগরিক হন বা না হন। সে সময় প্রসিকিউটররা যুক্তি দেন, নিষেধাজ্ঞাগুলো জাতীয় নিরাপত্তার স্বার্থে আরোপ করা হয়েছে এবং পররাষ্ট্রনীতি পরিচালনার দায়িত্ব বিচার বিভাগের নয়, নির্বাহী বিভাগের।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১০ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১০ ঘণ্টা আগে