বেঙ্গালুরু সিটি করপোরেশন ‘ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা’ (বিবিএমপি) আগামী ২৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত বাজারগুলোতে মাংস বিক্রি, মাংসজাত খাবার বিক্রি করে এমন হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অ্যারো ইন্ডিয়ার ২০২৫ সালের ‘এয়ার শো’ উপলক্ষে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিবিএমপি জানিয়েছে, খোলা জায়গায় মাংসের বর্জ্য জমা হলে তা শকুন ও বিভিন্ন পাখিকে আকৃষ্ট করে। এই পাখিগুলো উড়োজাহাজের জন্য বিপজ্জনক হতে পারে এবং মাঝ আকাশে দুর্ঘটনার কারণ হতে পারে।
বিবিএমপির বিবৃতিতে বলা হয়েছে, ‘২৩ জানুয়ারি ২০২৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটারের মধ্যে সব ধরনের মাংসের দোকান ও মাংসজাত খাবার বিক্রি বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্য করলে বিবিএমপি আইন ২০২০ এবং ভারতীয় এয়ারক্রাফট রুলস ১৯৩৭–এর ৯১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।’
অ্যারো ইন্ডিয়ার ‘এয়ার শো’তে প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন, সিইওদের গোলটেবিল বৈঠক, ইন্ডিয়া প্যাভিলিয়ন এবং এয়ারস্পেস কোম্পানিগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীটি ভারতের আকাশ (এয়ারস্পেস) ও প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে। ১৯৯৬ সাল থেকে অ্যারো ইন্ডিয়ার ‘এয়ার শো’ আয়োজন করে আসছে।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৬ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে