মানহানি মামলায় দুই বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আপিল করতে গুজরাটের সুরাট যাচ্ছেন তিনি। সঙ্গে যাচ্ছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী ও তিন কংগ্রেস মুখ্যমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ‘মোদি’ পদবি নিয়ে কটাক্ষ করায় ২০১৯ সালের একটি মানহানি মামলায় গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। সুরাট আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানাবেন রাহুল। আদালতে রায়ের ওপর স্থগিতাদেশের আরজি জানিয়ে আবেদন করবেন তিনি। আদালত রাহুলকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দিয়েছেন।
এদিকে রায়ের বিরুদ্ধে কংগ্রেসের অবস্থান নিয়ে তুলোধুনা করেন ক্ষমতাসীন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। রাহুল গান্ধীর পদক্ষেপের কড়া সমালোচনা করে তিনি বলেন, পরিবারের লোক ও কয়েকজন মুখ্যমন্ত্রী সঙ্গে নিয়ে চাপ তৈরি করতে যাচ্ছেন সুরাটে। আপনি কি বিচারব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছেন? কেন দেশের বিচারব্যবস্থার প্রতি রাহুলের আস্থা নেই?।
‘মোদি’ পদবি নিয়ে একটি সম্প্রদায়কে অপমান করেছেন উল্লেখ করে বিজেপি মুখপাত্র আরও বলেন, রাহুল গান্ধী ক্ষমা চাননি কেন? আদালতে সে সুযোগ তো ছিল তাঁর।
রাহুল গান্ধীর আপিল নিয়ে কটাক্ষ করলেন দেশটির আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করার জন্য কাউকে সশরীরে উপস্থিত থাকতে হয় না। আদালতে যাওয়া রাহুলের ‘নাটক’ ছাড়া অন্য কিছু নয়। একই সঙ্গে রাহুলের আচরণকে ‘শিশুসুলভ’ বলে কটাক্ষ করেন মন্ত্রী। আদালতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে