
কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘উৎসবের চেতনার পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কিছু লোক। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ নামের এক নারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, আশপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়।
এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘টরন্টোতে রথযাত্রা চলাকালে কিছু দুষ্টচক্রের কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে আমরা দেখেছি। এই জঘন্য কাজ উৎসবের ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের চেতনার বিরুদ্ধে।’
তিনি আরও বলেন, ‘আমরা কানাডার কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছি। আমরা আশা করি, কানাডা সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
সঙ্গনা বাজাজের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, রথযাত্রার একটি অংশে রাস্তার ওপর বেশ কয়েকটি ভাঙা ডিম পড়ে রয়েছে। তিনি বলেন, ‘আমরা হতবাক হয়েছিলাম, কষ্টও পেয়েছিলাম। কিন্তু আমরা থামিনি। কারণ, ঘৃণা কখনোই বিশ্বাসকে পরাজিত করতে পারে না।’
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ রাস্তায় থাকে, তখন কোনো ঘৃণাই আমাদের কাঁপাতে পারে না।’ বাজাজ এই ঘটনাকে বর্ণবৈষম্যজনিত হামলা হিসেবে উল্লেখ করেন এবং জানান, এটি তাঁদের ব্যথিত করলেও রথযাত্রা বন্ধ করতে পারেনি। ভিডিওটি ইতিমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, রথযাত্রাটি ছিল কানাডায় ইসকনের ৫৩তম বার্ষিক রথযাত্রা। ইসকনের বর্ণনায় এটি জাঁকজমকপূর্ণ ধর্মীয় উৎসব, এখানে ভক্তরা রাস্তায় জড়ো হয়ে গান-বাজনা ও ভজন করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে