
গলায় ডেটা ক্যাবল পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন সৃষ্টি তুলি নামে এয়ার ইন্ডিয়ার এক নারী পাইলট। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর প্রেমিক আদিত্য পণ্ডিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।
সৃষ্টির পরিবারের দাবি, আদিত্য তাঁকে প্রায়ই জোর করে নিরামিষ খাওয়াতেন এবং মানসিকভাবে নির্যাতন করতেন।
মুম্বাইয়ের মারোল এলাকায় কানাকিয়া রেইন ফরেস্ট ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন সৃষ্টি। গত সোমবার (২৫ নভেম্বর) ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, সৃষ্টি উত্তর প্রদেশের বাসিন্দা হলেও পেশাগত কারণে গত বছরের জুন মাস থেকে মুম্বাইয়ে থাকছিলেন।
দুই বছর আগে দিল্লিতে একটি বাণিজ্যিক পাইলট কোর্স চলাকালীন আদিত্য পণ্ডিতের (২৭) সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে তাদের সম্পর্ক গভীর হয়ে প্রেমে রূপ নেয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে সৃষ্টি ফোনে আদিত্য পণ্ডিতের সঙ্গে কথা বলেছিলেন। সেই সময় আদিত্য গাড়ি চালিয়ে দিল্লি যাচ্ছিলেন। পরে তিনি মুম্বাই ফিরে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সৃষ্টিকে ডেটা ক্যাবলের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা যায়নি।
সৃষ্টির পরিবারের অভিযোগের ভিত্তিতে আদিত্য পণ্ডিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৮ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির করার পর আদিত্যকে চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে, এবং পুলিশ আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে