
শিশুরা কথা বলতেও শেখেনি এমন বয়স থেকে শুনেছে এমন একটি ইংরেজি ছড়াগান ‘জনি জনি ইয়েস পাপা’। তবে এই ছড়া শিশুদের অসততা শেখাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভারতের উত্তর প্রদেশের উচ্চশিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়। তিনি বলেছেন, ইংরেজি ছড়া ‘জনি জনি ইয়েস পাপা’ এবং ‘রেন রেন গো অ্যাওয়ে’ শিশুদের মনে অসততার বীজ বপন করে এবং এগুলো ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতির পরিপন্থী।
চলতি সপ্তাহের শুরুতে আগ্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রথমবার ছড়াগুলো নিয়ে এমন মন্তব্য করেন মন্ত্রী। গতকাল শনিবার লক্ষ্ণৌতে একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সামনেও একই প্রসঙ্গের অবতারণা করেন তিনি।
এ দুটি ছড়ার বার্তার সমালোচনা করার পেছনের কারণ ব্যাখ্যা করে উপাধ্যায় বলেন, ‘এই ছড়াটি আমাদের কী শেখায়—“জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইজ নো পাপা, ওপেন ইয়োর মাউথ, হা হা হা।” এই লাইনগুলো শিশুদের মিথ্যা বলতে শেখায়। কেউ কখনো ভেবে দেখেননি কীভাবে এই ছড়াটি অল্পবয়সী শিশুদের ভুল শিক্ষা দিচ্ছে।’
মন্ত্রী আরও যোগ করেন, ‘আমাদের সংস্কৃতি হলো “সর্বজন হিতায়, সর্বজন সুখায়” (সবার কল্যাণ ও সবার সুখের জন্য)। কিন্তু “রেন রেন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, লিটল জনি ওয়ান্টস টু প্লে, রেন রেন গো অ্যাওয়ে”—এই ছড়াটি শিশুদের “স্বান্তঃ সুখায়” (নিজের ব্যক্তিগত সুখ) শেখায়। এটি আমাদের সংস্কৃতি নয়।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা আমাদের সংস্কৃতি শেখায়। আমি সম্প্রতি আগ্রার একটি অনুষ্ঠানে এই ছড়াগুলো নিয়ে কথা বলেছি। কোমলমতি শিশুদের আমরা এসব ছড়ার মাধ্যমে কী শেখাচ্ছি? আমার ভাষার ওপর কোনো আপত্তি নেই। তবে আমাদের দেখা উচিত যেন আমরা অজান্তেও এমন কিছু না শেখাই, যা শিশুদের মধ্যে ভুল সংস্কৃতি গড়ে তোলে। লক্ষ্ণৌর একটি স্কুলেও আজ আমি একই কথা বলেছি। আমি এ বিষয়ে কথা বলেই যাব।’
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি আজ জানতে পেরেছি, অখিলেশ যাদব আমার বক্তব্যের ওপর মন্তব্য করেছেন। অখিলেশ যাদব সেই পর্যায় পর্যন্ত চিন্তা করতে পারেন না।’
সরকারের কাছে কেন বিষয়টি উত্থাপন করেননি প্রশ্ন করা হলে যোগেন্দ্র উপাধ্যায় বলেন, ‘আমি জেনেশুনেই সব জায়গায় এ বিষয়ে কথা বলে যাব।’
যোগেন্দ্র আরও বলেন, ‘এই ছড়াগুলোর নির্দিষ্ট কিছু লাইনের ওপর আপত্তি জানানোয় যদি কেউ সমালোচনা করেন, তাতে আমি পরোয়া করি না।’
যোগেন্দ্র উপাধ্যায় ২০১২, ২০১৭ এবং ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। বর্তমানে তিনি আগ্রা দক্ষিণ আসনের বিধায়ক।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৬ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১২ ঘণ্টা আগে