ভারতের কর্ণাটকের ইন্ডি শহরে কপালে সিঁদুরের তিলক থাকায় এক শিক্ষার্থীকে কলেজ চত্বরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
হিজাব বিতর্কের অবসান টানতে কর্ণাটক হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, মামলার শুনানি না হওয়া অবধি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রকার ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না। আদালতের এই নির্দেশিকার পরই কর্ণাটকের একাধিক স্কুল, কলেজে ছাত্রীদের হিজাব পরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এবার কপালে সিঁদুরের তিলক থাকায় এক ব্যক্তিকেও কলেজ চত্বরে প্রবেশে বাধা দেওয়া হলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কর্ণাটকের একাধিক ডিগ্রি কলেজে পরীক্ষা চলছে। ওই পরীক্ষার্থীও ভালো ফলের জন্যই সিঁদুরের তিলক লাগিয়ে এসেছিলেন। কিন্তু কলেজ গেটের মুখেই তাঁকে বাধা দেওয়া হয়। অধ্যাপকেরা ওই শিক্ষার্থীকে বলেন, কলেজে ঢোকার জন্য তাঁকে তিলক মুছতে হবে। ওই শিক্ষার্থী প্রথমে রাজি না হলেও তাঁকে বোঝানো হয় যে, হিজাব ও গেরুয়া শাল বিতর্কের মাঝে এই তিলক পরে আসায় বিতর্ক আরও বাড়তে পারে। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্কাতর্কিও হয় ওই শিক্ষার্থীর । পরে অবশ্য তিলক মুছেই ওই শিক্ষার্থী কলেজে প্রবেশ করেন।

ফ্রান্সের এভিয়ঁ-লে-বঁ শহরে চলতি সপ্তাহে জি–৭ সম্মেলনে বিশ্বের নেতারা জড়ো হয়েছিলেন। আলোচনার কেন্দ্র ছিল নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু। কিন্তু আনুষ্ঠানিক বৈঠক আর নীতিনির্ধারণী আলোচনা থেকে একটু দূরে ঘটে যাওয়া একটি মুহূর্তই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়।
৩ মিনিট আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ঘোষণা ঘিরে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর)। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমবঙ্গ পুলিশের এটি সাধারণ শাখায় পরিণত হয়েছিল।
১১ মিনিট আগে
বেইজিং সফরে গিয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের নেতা সি চিনপিং। বৈঠকে মিয়ানমারের সার্বভৌমত্ব রক্ষায় সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে টেলিকম জালিয়াতি, অনলাইন জুয়া ও মাদক পাচারের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের কথাও বলেন।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল চুক্তির পূর্ণাঙ্গ নথি দেখতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
৩ ঘণ্টা আগে