
পাকিস্তানের বাহাওয়ালপুরে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মুহাম্মদের সদর দপ্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় সংগঠনটির প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য এবং ৪ ঘনিষ্ঠ সহযোগীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মাসুদ আজহারের নামে প্রচারিত বিবৃতির বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্সও এই খবর দিয়েছে।
মাসুদ আজহারের নামে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, জইশ-ই-মুহাম্মদের সদর দপ্তর বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ ‘সুবহান আল্লাহ’-তে হামলায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন তাঁর বড় বোন ও তাঁর স্বামী, এক ভাগনে ও তাঁর স্ত্রী, এক ভাগনি এবং পরিবারের পাঁচ শিশু।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার পরিবারের ১০ সদস্য আজ রাতে একসঙ্গে এই সুখের ভাগীদার হয়েছেন...পাঁচজন নিরীহ শিশু, আমার বড় বোন, তাঁর শ্রদ্ধেয় স্বামী। আমার বিদ্বান ফাজিল ভাঞ্জে (ভাগনে) ও তাঁর স্ত্রী এবং আমার প্রিয় বিদ্বান ফাজিলা ভাঞ্জি (ভাগনি)...আমার প্রিয় ভাই হুযাইফা ও তাঁর মা। আরও দুজন প্রিয় সঙ্গী।’
মাসুদ আজহার বলেছেন, যাঁরা নিহত হয়েছেন, তাঁরা আল্লাহর মেহমান হয়েছেন। তিনি নিহত ব্যক্তিদের জানাজায় অংশ নেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার কোনো আফসোস বা হতাশা নেই; বরং আমার বারবার মনে হয়েছে, আমিও যদি এই ১৪ সদস্যের সুখী কাফেলায় যোগ দিতে পারতাম!’
৫৬ বছর বয়সী মাসুদ আজহার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত। তিনি ২০০১ সালে ভারতের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলাসহ ভারতে একাধিক সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ আছে।
তিনি পাকিস্তানে আছেন কি না, বিষয়টি যদিও রহস্য, তবে ইসলামাবাদ বারবার তাঁর সম্পর্কে তথ্য থাকার কথা অস্বীকার করেছে।
ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে গত রাতে (৫ মে দিবাগত রাত) পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, এই হামলায় ৭০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে এবং ৬০ জনের বেশি আহত হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অভিযানে বেসামরিক নাগরিকদের হতাহতের জন্য দুঃখপ্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪৩ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে