
উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে নিজেদের যোগাযোগব্যবস্থা উন্নত করতে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে ভারতের মেঘালয় রাজ্য সরকার। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এ কথা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য হিলি-মহেন্দ্রগঞ্জ আন্তদেশীয় অর্থনৈতিক করিডর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দিনাজপুরের হিলি এবং মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের সীমান্তবর্তী শহর মহেন্দ্রগঞ্জ—দুটোই বাংলাদেশের সঙ্গে সংযুক্ত। এই দুই অঞ্চল ব্যবহার করে কলকাতার সঙ্গে সরাসরি মেঘালয়ের যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, ১০০ কিলোমিটার দীর্ঘ এই করিডর চালু হলে কলকাতা থেকে তুরা, বাঘমারা, দালু ও ডাউকির মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোর ভ্রমণ সময় ও খরচ ২৫-৬০ শতাংশ কমে আসবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে ভারতের জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন করপোরেশন (এনএইচআইডিসিএল) এই সড়কের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ সরকারের সঙ্গে শেয়ার করেছে।
মুখ্যমন্ত্রী সাংমা বলেন, ‘যদি পশ্চিমবঙ্গের হিলি ও মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের মধ্যে বাংলাদেশ হয়ে সমান্তরাল সংযোগ সম্ভব হয়, তাহলে মেঘালয়, বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব অনেক কমবে এবং প্রায় ৬০০-৭০০ কিলোমিটার পথ সাশ্রয় হবে।’
তিনি আরও বলেন, ‘এটি একটি বিকল্প অর্থনৈতিক করিডর হয়ে উঠবে। তবে এটি কখন বাস্তবায়ন হবে, তা এখনই বলা কঠিন, কারণ এতে বাংলাদেশের অনুমোদন প্রয়োজন। সরকার পরিবর্তনের আগে, নয়াদিল্লি ঢাকার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে এবং এটি ছিল প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক। আমরা ফের এই উদ্যোগের চেষ্টা চালাব।’

জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২১ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
২ ঘণ্টা আগে