
দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে বলা চলে পূর্ণমাত্রায় সামরিক সংঘাত শুরু হয়েছে। ভারত পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে। বিপরীতে পাকিস্তানও দাবি করেছে, তারা ভারতের ৩টি রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য দেয়নি এই বিষয়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে গত দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা এ পর্যন্ত স্বীকার করেছেন যে, তাদের তিনটি যুদ্ধবিমান জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে।
এই পরস্পরবিরোধী বক্তব্য চিরবৈরী দুই দেশের চলমান উত্তেজনার আবহ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চিরাচরিত প্রচেষ্টারই প্রতিফলন। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আইএসপিআর-এর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমি নিশ্চিত করতে পারি যে—৩টি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ সহ ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া, একটি ড্রোনও গুলি করে নামানো হয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এই বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডে গুলি চালানোর পরেই এসব পদক্ষেপ আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।’ তিনি যোগ করেছেন, ভারতীয় বিমানগুলো তাদের নিজস্ব আকাশসীমা থেকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছিল।
তবে জম্মু-কাশ্মীরের ৪ স্থানীয় সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের ভূখণ্ডে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান যে বিমান ভূপাতিত করার দাবি করেছে, ভারত এখনো তা নিশ্চিত করেনি।
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩৯ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে