দিল্লির রাস্তায় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী কিছু ভাজা-পোড়া খাবার বিক্রি করেন চন্দ্রিকা দীক্ষিত। আর এই খাবার বিক্রি করেই তাঁর দৈনিক আয় ৪০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা কি-না ৫৬ হাজার টাকারও বেশি। ভারতীয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমে অংশ নিয়ে নিজের আয়ের বিষয়টি জানিয়েছেন চন্দ্রিকা।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমের একটি অ্যাপিসোড অনুষ্ঠিত হয়েছে। এই অ্যাপিসোডেই অংশ নিয়েছিলেন ‘ভাদা পাভ গার্ল’ নামে পরিচিতি পাওয়া চন্দ্রিকা দীক্ষিত। ভারতীয় অভিনেতা অনিল কাপুরের উপস্থাপনায় ওই অনুষ্ঠানের একটি পর্যায়ে কথা প্রসঙ্গে নিজের আয়ের বিষয়টি উল্লেখ করেন চন্দ্রিকা। রাস্তার মধ্যে খাবার বেচে তাঁর বিপুল আয়ের বিষয়টি এখন ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
অনুষ্ঠানে চন্দ্রিকার সঙ্গে আরও দুই প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কিছুদিন আগে দিল্লির রাস্তায় নিজ ব্যবসার সামনে চন্দ্রিকার একটি মারামারির ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে প্রতিযোগীদের আলোচনার সূত্র ধরে তাঁর আয়ের বিষয়টি উঠে আসে।
অনুষ্ঠানে ওই ভিডিও ক্লিপের আলোচনার সূত্র ধরে চন্দ্রিকার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া অভিনেত্রী সানা মকবুল বলেন, ‘তিনি (চন্দ্রিকা) তাঁর ব্যবসা পরিচালনা করেন।’
কথার এই পর্যায়ে চন্দ্রিকা বলে ওঠেন, ‘হ্যা, দিনে ৪০ হাজার রুপি আয় করি।’
এ সময় অন্য প্রতিযোগী কনটেন্ট ক্রিয়েটর শিবানী কুমারী বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘দিনে ৪০ হাজার!’
উত্তরে চন্দ্রিকা বলেন, ‘আরে বন্ধু, আমি কঠোর পরিশ্রম করছি। আমি রোজগার করছি। তুমিও রোজগার করো। মোবাইল নেটফ্লিক্স বন্ধ করো, স্মার্টফোন দূরে রাখো, বাইরে বের হয়ে আসো, তুমিও শ্রম দাও।’
বিগ বস শোতে অংশগ্রহণ করাকে নিজের একটি বড় সুযোগ হিসেবেও উল্লেখ করেন চন্দ্রিকা।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে