
ভারতীয় যেসব নাগরিকের বয়স ৭০ বছর বা তার বেশি, তাঁরা সবাই সরকারের কাছ থেকে প্রতি বছর ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা পাবেন। ভারত সরকারের আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের আওতায় এই সেবা দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্প ভারতের সাড়ে ৪ কোটি পরিবারের ৬ কোটি প্রবীণ নাগরিকদের সহায়তা দেবে। এই প্রকল্পে প্রতি পরিবার বিবেচনায় একেকজন ৭০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের ৫ লাখ রুপি করে দেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অনুমোদনের ফলে, ৭০ বছর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিক তাঁদের আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে এবি পিএম-জয় প্রকল্পের সুবিধাসমূহ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের অধীনে একটি নতুন আলাদা কার্ড দেওয়া হবে।’
ভারত সরকার বলেছে, ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকেরা, যাঁরা এরই মধ্যে এবি পিএম-জয় প্রকল্পের অন্তর্ভুক্ত, তাঁদের পরিবারপ্রতি বছরে ৫ লাখ রুপির সুবিধা পাবে। তবে এই অর্থ তাঁরা পরিবারের অন্য সদস্য—যাঁদের বয়স ৭০ বছরের কম—তাঁদের দিতে পারবেন না।
এদিকে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্পের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘প্রত্যেক ভারতীয়র জন্য সহজলভ্য, সাশ্রয়ী মূল্যের এবং উচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে