
বিজেপি শাসিত রাজ্য গুজরাট। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তবে হঠাৎ মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া রাজ্যের সব মন্ত্রী পদত্যাগ করেছেন। মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই পদত্যাগপত্রগুলো গ্রহণও করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ থেকে এ তথ্য জানা গেছে।
স্বাভাবিকভাবেই এ ঘটনায় দেশের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। হঠাৎ একসঙ্গে পদত্যাগের কারণ কী? আলোচনায় নানা মত। অনেকেই ভাবছেন, নেপালের মতো শীর্ষ পদাধিকারীর ওপর থেকে কী আস্থা হারিয়েছেন ক্যাবিনেটের বাকি সদস্যরা?
সরকারি সূত্রে জানা গেছে, শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে দেখা করে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন বলে জানা গেছে।
এ পদক্ষেপকে রাজ্যের প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে, বিশেষত রাজ্যে আসন্ন রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে। দলীয় সূত্রে জানা গেছে, বিদায়ী মন্ত্রীদের মধ্যে কেবল হার্শ সাঙ্গভি ও রুশিকেশ প্যাটেল নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।
এদিকে, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা আজ রাত ৮টার দিকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বাসভবনে গুজরাটের সব বিধায়কের সঙ্গে এক নৈশভোজে মিলিত হবেন। এরপর রাত ৯টা ৩০ মিনিটে মুখ্যমন্ত্রী প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে সাক্ষাৎ করে নতুন মন্ত্রীদের তালিকা জমা দেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
দলের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, আগামীকাল নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণা আসতে পারে। প্রায় ১০ জন নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বর্তমান মন্ত্রীদের প্রায় অর্ধেককে বাদ দেওয়া হবে এই পুনর্গঠনের অংশ হিসেবে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে