ভারতে চলমান লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ ২০ মে। সেই ভোটে অংশ নিতে হলে আজ শুক্রবারের মধ্যেই মনোনয়নপত্র দাখিল করতে হবে নির্বাচন কমিশনে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোন আসন থেকে লড়বেন, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। একেবারে শেষ মুহূর্তে দলটি সিদ্ধান্ত নিয়েছে, সাবেক এই সভাপতি উত্তর প্রদেশের রায়বেরেলি আসন থেকে লড়বেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বর্তমানে কেরালার ওয়ানাদ থেকে নির্বাচিত এমপি। এর আগে তিনি ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর প্রদেশের আমেথি আসন থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যান।
ধারণা করা হচ্ছিল, এবারও রাহুল গান্ধী আমেথি থেকেই লড়বেন। কিন্তু শেষ মুহূর্তে দলের হাইকমান্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়, কংগ্রেসের সাবেক সভাপতি ও রাহুলে মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসন রায়বেরেলি থেকে লড়বেন রাহুল। অনেকে অবশ্য ধারণা করেছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এই আসন থেকে লড়তে পারেন। তবে তাঁকে রাজি করানো সম্ভব হয়নি বলে অগত্যা রাহুলই মায়ের আসনে যাচ্ছেন।
এদিকে রাহুল আমেথি ছেড়ে দেওয়ায় সেখান থেকে লড়তে যাচ্ছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত কিশোরী লাল শর্মা। তবে বিজেপি বলেছে, স্মৃতি ইরানির বিপরীতে আমেথিতে কিশোরী লাল শর্মা তো হারবেনই, রায়েবেরেলিতে রাহুলও হারবেন।
অন্যদিকে, আজ শুক্রবার লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রায়বেরেলি আসনের জন্য রাহুলের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধী এবং আমেথির জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় কিশোরী লালের সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী।
উল্লেখ্য, সোনিয়া গান্ধী ২০২৪ সালের শুরুতে রাজ্যসভা নির্বাচনে জিতে যাওয়ায় খালি হয় রায়বেরেলি আসনটি। এর আগে তিনি ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ২০ বছর এই আসনের প্রতিনিধিত্ব করেছেন। তবে সোনিয়া গান্ধী তাঁর প্রথম লোকসভা নির্বাচন জেতেন আমেথি থেকেই, ১৯৯৯ সালে।
এবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে কংগ্রেস এককভাবে লড়ছে মাত্র ১৭টি আসনে। বাকি আসন অর্থাৎ, ৬৩টি আসনে লড়ছে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দল ও কংগ্রেসের জোটসঙ্গী সমাজবাদী পার্টি।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে