কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চাঞ্চল্যকর নারদ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। আজ সোমবার তাদের গ্রেপ্তার করেন ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) কর্মকর্তারা। এছাড়া তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যাকেও একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে দলের প্রধান প্রধান নেতাদের গ্রেপ্তারের পরই পশ্চিমবঙ্গের সিবিআই কার্যালয়ে অবস্থান নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলায় আজ চার্জশিট দেবে সিবিআই।
জানা গেছে, ফিরহাদ হাকিম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর উন্নয়ন ও পৌরসভা বিষয়ক মন্ত্রী এবং সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েতমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল ১০টার দিকে কলকাতার চেতলায় ফিরহাদ হাকিমকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেন সিবিআই কর্মকর্তারা।
সিবিআই কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সবাই সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজয়ীও হয়েছেন।
সিবিআই কর্মকর্তাদের সঙ্গে বাড়ি থেকে বেরোনোর সময় উপস্থিত সাংবাদিকদের ফিরহাদ বলেন, ‘নারদ মামলায় আমাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বিনা নোটিশে আমাকে গ্রেপ্তার করা হলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে চার জনই গতবার মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন। জানা গেছে, ২০১৪ সালে একজন সাংবাদিক ব্যবসায়ী সেজে কলকাতায় আসেন। ওই সাংবাদিক তৃণমূল কংগ্রেসের সাত সংসদ সদস্য, চার মন্ত্রী, একজন এমএলএ এবং একজন পুলিশ কর্মকর্তাকে ঘুষ দেন। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভিডিও ফুটেজ ফাঁস করে দিল্লির নারদ নিউজ ডটকম নামের একটি ওয়েব পোর্টাল।
এই স্টিং অপারেশনে যাদের বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ এসেছিল, তারা হলেন মুকুল রায় (সাবেক রেলমন্ত্রী- ২০ লাখ রুপি), সুব্রত মুখোপাধ্যায় (পঞ্চায়েতমন্ত্রী- ৫ লাখ রুপি), সুলতান আহমেদ (তৃণমূল সাংসদ- ৫ লাখ রুপি), সৌগত রায় (তৃণমূল সাংসদ- ৫ লাখ রুপি), শুভেন্দু অধিকারী (তৎকালীন তৃণমূল সাংসদ- ৫ লাখ রুপি), কাকলী ঘোষ দস্তিদার (তৃণমূল সাংসদ- ৫ লাখ রুপি), প্রসূন বন্দ্যোপাধ্যায় (তৃণমূল সাংসদ- ৫ লাখ রুপি), শোভনদেব চট্টোপাধ্যায় (কলকাতার মেয়র- ৪ লাখ রুপি), মদন মিত্র (সাবেক পরিবহনমন্ত্রী- ৫ লাখ রুপু), ইকবাল আহমেদ (তৃণমূল সাংসদ- ৫ লাখ রুপি), ফিরহাদ হাকিম (পৌর ও নগর উন্নয়নমন্ত্রী- ৫ লাখ রুপি) এবং মহম্মদ আহমেদ মির্জা (জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা- ৫ লাখ রুপি)।
নিউজ পোর্টালটি দাবি করে, তাদের হাতে রয়েছে এ সংক্রান্ত ৫২ ঘণ্টার ফুটেজ। পরে সেই ভিডিওটি কলকাতার রাজ্য বিজেপির কার্যালয়ে ফাঁস করা হয়।
নারদকাণ্ডে অভিযুক্তদের মধ্যে দু’জন—মুকুল রায় ও শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির ‘হেভিওয়েট’ নেতা। মুকুল রায় বর্তমানে সর্বভারতীয় বিজেপির সহসভাপতি এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে