
ভারতে ৭০ মিলিয়ন রুপি (প্রায় ১০ কোটি টাকা) চুরির একটি দুঃসাহসিক ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তার পরিচয় ধারণ করে একটি সশস্ত্র চক্র টাকা পরিবহনের একটি ভ্যান লুট করেছিল।
সোমবার (২৪ নভেম্বর) বিবিসি জানিয়েছে, সম্প্রতি হওয়া ওই চুরির মামলাটি উদ্ঘাটন করেছে বেঙ্গালুরু পুলিশ। চুরি হওয়া টাকার মধ্যে ৫৭.৬ মিলিয়ন রুপি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং বিবিসিকে জানিয়েছেন, সপ্তম সন্দেহভাজনকে বেঙ্গালুরু শহর থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছে ঠিক কত টাকা আছে, তা নির্ধারণে সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।
কুমার সিং আরও জানান, এখনো দুই বা তিনজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—টাকা পরিবহনকারী প্রতিষ্ঠান সিএমএস-এর কর্মী গোপাল প্রসাদ, প্রতিষ্ঠানটির সাবেক কর্মী জে হ্যাভিয়ার এবং স্থানীয় পুলিশ কনস্টেবল অন্নাপ্পা নাইক।
গত সপ্তাহেই বেঙ্গালুরুর লালবাগ এলাকায় প্রকাশ্য দিবালোকে এই চুরির ঘটনা ঘটে। চক্রের সদস্যরা নিজেদের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তা পরিচয় দিয়ে টাকার ভ্যান থামিয়ে অর্থ পরিবহনের কাগজপত্র যাচাইয়ের কথা বলেন। এরপর ভ্যানে থাকা টাকার জিম্মাদার ও দুই নিরাপত্তাকর্মীকে অন্য একটি এসইউভিতে ওঠানো হয়। আর দুষ্কৃতকারীদের একজন ওই ভ্যানটি চালিয়ে নিয়ে যান।
পুলিশ জানায়, সশস্ত্র দলটি যানবাহন বদল, ভুয়া নম্বরপ্লেট ব্যবহার এবং কম সিসিটিভি থাকা স্থান বেছে নিয়ে টাকাভর্তি বাক্সগুলো সরিয়ে নেয়। পরে ওই চক্রকে ধরতে ব্যাপক অভিযান শুরু হয়। কর্ণাটকসহ পার্শ্ববর্তী কেরালা, তামিলনাড়ু, তেলিঙ্গানা, অন্ধ্র প্রদেশ ও গোয়া জুড়ে ২০০-র বেশি পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন।
পুলিশ কমিশনার সিং জানান, সিএমএস-এর ভূমিকা এবং অর্থ পরিবহনের নিয়ম ভঙ্গ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেছেন, ‘ভ্যানগুলোর একই রুট ও সময় বারবার অনুসরণ করা উচিত নয়। এতে সহজেই এগুলোর গতিবিধি সম্পর্কে পূর্বানুমান করতে পারে ডাকাতেরা।’

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৪ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে