
সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক পৈতৃক ভিটাবাড়িতে দুষ্কৃতিদের ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি উত্থাপনের আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক চিঠি দিয়েছেন তিনি।
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই চিঠিতে লেখেন, ‘এই যে ভাঙচুর করা হয়েছে, তা কেবল একটি বাড়ি নয়, বরং আমাদের উপমহাদেশে সৃজনশীলতার এক বিশাল ঝর্ণা। এটি আমাদের জাতীয় গর্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর জঘন্য আক্রমণ।’
তিনি আরও উল্লেখ করেন, ‘ঠাকুর তাঁর জীবদ্দশায় এই সিরাজগঞ্জের বাড়িতে বহুবার এসেছেন এবং তাঁর অনেক অমর সাহিত্যকর্মের জন্ম হয়েছে এই স্থানকে কেন্দ্র করে। তাই এই বাড়ি ভাঙচুরের ঘটনা শুধুমাত্র বাংলার মানুষের আবেগে আঘাত নয়, বরং এটি সমগ্র উপমহাদেশের সংস্কৃতির ওপরই এক নির্মম আক্রমণ।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে তিনি বলেন, ‘আপনাকে অনুরোধ করব যে, আপনি দয়া করে প্রতিবেশী দেশের সরকারের সাথে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করুন, যাতে এই ঘৃণ্য ও অবিবেচক কাজের জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা যায়।’
মুখ্যমন্ত্রীর মতে, রবীন্দ্রনাথ শুধুমাত্র বাংলা সাহিত্যের নন, তিনি সমগ্র বিশ্বের জন্য এক অনন্য সৃষ্টিশীল প্রতিভা। তাঁর উত্তরাধিকার, তাঁর স্মৃতি এবং তাঁর পৈতৃক ভিটা রক্ষা করা গোটা মানবজাতির এক অভিন্ন দায়িত্ব।
সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর দপ্তর চিঠিটির একটি কপি রাষ্ট্রপতির কাছেও পাঠিয়েছে এবং ইউনেস্কোসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গেও এই বিষয়ে যোগাযোগ স্থাপন করতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানগুলোর রক্ষণাবেক্ষণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য বিশেষ তহবিল গঠনের কথাও ভাবা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, এই ঘটনায় বাংলাদেশেও সাংস্কৃতিক মহলে প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার নিন্দা করে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভারতের তরফে কূটনৈতিক স্তরে কতটা জোরালো পদক্ষেপ নেওয়া হবে, এখন সেদিকেই নজর বিশ্লেষকদের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১০ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৭ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে