মহারাষ্ট্রের মন্ত্রী বিজেপি নেতা নিতীশ রানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মুসলিম ছাত্রীদের বোরকা পরার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী দাদা ভুসেকে দেওয়া এক চিঠিতে তিনি এই দাবি জানান।
নিতীশ রানে চিঠিতে লেখেন, ‘পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের বোরকা পরার অনুমতি দেওয়া হলে তা অসদুপায় (নকল) অবলম্বনের সুযোগ তৈরি করতে পারে এবং নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে।’
রানে আরও লেখেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বোরকা পরার অনুমতি দেওয়া উচিত নয়। প্রয়োজনে পরীক্ষার হলে তল্লাশি চালানোর জন্য নারী পুলিশ বা নারী পর্যবেক্ষক নিয়োগ করা যেতে পারে। এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি স্বচ্ছতার সঙ্গে এবং কোনো রকম অসদুপায় অবলম্বন ছাড়াই অনুষ্ঠিত হওয়া উচিত।’
তিনি যুক্তি দিয়ে বলেন, ‘পরীক্ষার সময় বোরকা পরতে দিলে পরীক্ষার্থীদের গোপনে ইলেকট্রনিক ডিভাইস বা অন্য উপকরণ ব্যবহারের সম্ভাবনা বেড়ে যাবে। এ ছাড়া, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এবং অন্য পরীক্ষার্থীদের সমস্যায় ফেলতে পারে।’
বিজেপির এই বিধায়ক মহারাষ্ট্র রাজ্য সরকারের মৎস্য ও বন্দর উন্নয়ন দপ্তরের দায়িত্বে রয়েছেন। তবে, রাজ্যের শিক্ষা মন্ত্রণালয় তাঁর চিঠির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
৩৩ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩৭ মিনিট আগে