বুথ ফেরত জরিপগুলো ভারতের পশ্চিমবঙ্গে মোদির দল বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করতে যাচ্ছে বলে জানিয়েছিল। তবে এই রাজ্যের প্রধান রাজনৈতিক দল এবং বিরোধী ইন্ডি জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি জরিপের ফলকে উড়িয়ে দিয়েছিলেন। মমতা দাবি করেছিলেন, বিজেপি নয় তাঁর দলই পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত মমতার কথাই ঠিক হলো।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট আসন ৪২ টি। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ টিতেই এগিয়ে রয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। বিপরীতে এই রাজ্যে বিজেপি এগিয়ে আছে মাত্র ১২টি আসনে। আর ১টি আসন পেতে যাচ্ছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস পার্টি।
বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের গণনা করা ভোটের ফলাফলে দেখা গেছে, রাজ্যজুড়ে বিজেপির চেয়ে অন্তত ৯ শতাংশ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, গত বারের চেয়ে এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট কমেনি বরং বেড়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছিল দলটি। এবার বেলা ২টা পর্যন্ত ভোটের গণনায় দেখা গেছে, দলটি গণনাকৃত মোট ভোটের ৪৬ দশমিক ৯ শতাংশই নিজেদের দখলে রেখেছে।
পশ্চিমবঙ্গ ঘিরে বড় বিজয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী প্রচারণায় রাজ্যটিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু ফলাফল হয়েছে উল্টো। দেখা গেছে, বেলা ২টা পর্যন্ত মোট গণনাকৃত ভোটের ৩৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে বিজেপি। অথচ ২০১৯ সালে এই রাজ্যে ৪০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিল দলটি।
পাশাপাশি ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ১৮ আসন পেয়ে চমক সৃষ্টি করেছিল বিজেপি। কিন্তু এবার কমপক্ষে ৬টি আসন কমে যাচ্ছে তাদের। অন্যদিকে গত নির্বাচনে ২০ আসনে জয় পাওয়া মমতার দল এবার কমপক্ষে ৯টি আসন বাড়াতে চলেছে।
বিরোধী জোটে থাকা তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার গঠনের লড়াইয়ে পিছিয়ে থাকলেও এবারের নির্বাচনে ঘরের মাঠকে আরও জোরালো করেছে বলেই মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। অথচ এই মাধ্যমগুলোই রাজ্যে তৃণমূলের ভরাডুবির ভবিষ্যদ্বাণী করেছিল বুথ ফেরত জরিপে।
লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও খবর পড়ুন:

২০২৩ সালে কানাডার মাটিতে নিজ্জর হত্যাকাণ্ডে দিল্লির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করলে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন সংকটে পড়ে। তবে গত বছর মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করে।
৩ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
২৭ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
১ ঘণ্টা আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগে