
দিল্লির প্রায় ১০০টি স্কুলে ই-মেইল পাঠিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত একটি স্কুলে পরীক্ষা চলছিল। ই-মেইল পেয়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সবাইকে বিদ্যালয় ছাড়তে বলা হয়েছে। এনডিভির খবরে এসব তথ্য জানানো হয়।
আজ বুধবার সকালে দিল্লি ও ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়ে কোনো সন্দেহজনক কিছু না পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে উড়ো হুমকি ঘোষণা করে।
পরে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বলেন, পুলিশ সন্ধান চালিয়ে দেখেছে একটিমাত্র আইপি অ্যাড্রেস থেকে ই-মেইল পাঠানো হয়েছে। যে ই-মেইল থেকে মেইল পাঠানো হয়েছে সেটির ডোমেইন রাশিয়ার। তবে রাশিয়া থেকেই ই-মেইল পাঠানো হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া বলেন, ‘বোমা হামলার হুমকি নিয়ে আমরা সব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। অভিভাবকদের আতঙ্কিত না হতে অনুরোধ জানাই। কারণ, সন্দেহজনক কিছু মেলেনি।’
এনডিটিভি জানিয়েছে, আজ সকালে ই-মেইলে স্কুলগুলোতে বোমা থাকার খবর দেওয়া হয়। শুরুতে চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, পূর্ব দিল্লির ময়ূর বিহারের মাদার মেরি স্কুল এবং দ্বারকার দিল্লি পাবলিক স্কুলে ওই হুমকি দেওয়া হয় সকালে। এরপর হুমকি পাওয়া স্কুলের সংখ্যা বাড়তে বাড়তে একশর কাছাকাছি পৌঁছায়।
সেসব বার্তায় দাবি করা হয়, স্কুলগুলোর ক্যাম্পাসে বিস্ফোরক রাখা আছে। যদিও সকাল থেকে তল্লাশিতে নেমে তেমন কিছু খুঁজে পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকালে মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। কিন্তু পুলিশের তল্লাশি অভিযানের কারণে পরীক্ষা বাতিল করে শিক্ষার্থীদের বের করে আনা হয়। স্কুলটিতে জরুরি অবস্থা জারি করে দ্রুত সবাইকে ক্যাম্পাস খালি করতে বলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়ানো ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্কুলগুলোর সামনে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বোমার খবরে দ্রুত সন্তানদের নিরাপদে সরিয়ে নিতে স্কুলের সামনে জড়ো হন অভিভাবকেরা। একটি ভিডিওতে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে স্কুল থেকে শিক্ষার্থীদের বের করতে আনতে দেখা গেছে।
হুমকির পর স্কুল ক্যাম্পাসগুলোতে ছুটে যায় দিল্লি পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফায়ার সার্ভিস।
দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা এক্সে এক পোস্টে বলেন, ‘আজ (বুধবার) সকালে কিছু স্কুলে বোমার হুমকি পাওয়া গেছে। শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্যাম্পাসগুলোতে দিল্লি পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত কোনো স্কুলে কিছুই পাওয়া যায়নি।’
‘আমরা পুলিশ ও স্কুলগুলোর সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছি। অভিভাবক ও মানুষজনকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি। স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবে।’ যোগ করেন মন্ত্রী।
এর আগে গত ফেব্রুয়ারিতে আর কে পুরমের দিল্লি পুলিশ স্কুলে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল, যেটি পরে ভুয়া প্রমাণিত হয়।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে