
ভারতের বিহারের সীতামাড়ি জেলায় একই সঙ্গে হৃদয়বিদারক ও বিব্রতকর ঘটনা ঘটেছে। সেখানে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর পর স্থানীয় কিছু মানুষের আচরণ ক্ষোভের জন্ম দিয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
রিতেশের মা-বাবা যখন ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন, তখন সড়কের অন্য পাশে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি মাছবোঝাই ছিল। ধাক্কার পর সেগুলো সড়কে ছড়িয়ে পড়ে। রিতেশকে উদ্ধার না করে বা অ্যাম্বুলেন্স না ডেকে বা পুলিশে খবর না দিয়ে ঘটনাস্থলে জড়ো হওয়া অনেকে ভ্যান থেকে পড়ে যাওয়া সেসব মাছ লুটে নিতে শুরু করেন। কিশোরটির মরদেহ পাশে পড়ে থাকা অবস্থায়ই লোকজনকে বস্তায় মাছ ভরতে ও হাতে নিয়ে পালাতে দেখা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের ছত্রভঙ্গ করে। এরপর তারা রিতেশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৭ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১২ ঘণ্টা আগে