
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং তাঁর মা সোনিয়া গান্ধী সম্পর্কে ভুয়া খবর প্রচারের অভিযোগে দেশটিতে বাংলাদেশি এক সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের অভিযোগে বাংলাদেশের সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরী এবং অদিতি নামে ভারতীয় এক নারী সংবাদকর্মীর বিরুদ্ধে মামলাটি হয়েছে।
বাংলাদেশি সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরী ব্লিটজ ম্যাগাজিনের সম্পাদক। অন্যদিকে ভারতীয় সংবাদকর্মী অদিতি ঘোষ জয়পুরভিত্তিক ‘দ্য জয়পুর ডায়ালগস’-এর সঙ্গে যুক্ত আছেন। ওই নিউজপোর্টালে সংবাদটি প্রকাশিত হলে অদিতি এটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটক রাজ্য কংগ্রেস কমিটির আইনি ইউনিটের কো-অর্ডিনেটর জি শ্রীনিবাসের অভিযোগের ভিত্তিতে হাই গ্রাউন্ডস থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সালাহউদ্দিন শোয়েব চৌধুরী গত ২৩ আগস্ট এক্স মাধ্যমে একটি লেখা পোস্ট করে দাবি করেছিলেন, সোনিয়া গান্ধী ভারতে বিয়ে করলেও খ্রিষ্টান ছিলেন এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট তিনি। এ ছাড়া সোনিয়ার ছেলে রাহুল গান্ধী লন্ডনে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন বলে দাবি করেন শোয়েব। রাহুলের বিরুদ্ধে এক নারীকে যৌন নিপীড়নেরও অভিযোগ করেন তিনি।
শ্রীনিবাস বলেছেন, সোনিয়া ও রাহুল গান্ধীর সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে এমন ভুয়া খবর ছড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে