
ভারতের বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী গতকাল সোমবার লোকসভায় ‘প্যালেস্টাইন’ লেখা একটি চটের ব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানাতেই তিনি এটি বহন করছিলেন। কিন্তু এই বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর তীব্র সমালোচনা করেছেন।
যোগী আদিত্য নাথ বলেন, ‘কংগ্রেসের এক নেত্রী সংসদে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অথচ আমরা উত্তর প্রদেশের যুবকদের ইসরায়েলে পাঠাচ্ছি। এখন পর্যন্ত উত্তর প্রদেশের ৫ হাজার ৬০০ যুবক ইসরায়েলে নির্মাণকাজে গেছেন। সেখানে তাঁদের বিনা মূল্যে থাকা-খাওয়া এবং প্রতি মাসে দেড় লাখ রুপি বেতন দেওয়া হচ্ছে।’
প্রিয়াঙ্কা গান্ধীর এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন দল বিজেপির আরও কজন সংসদ সদস্য।
বিজেপি সাংসদ ও মুখপাত্র সম্বিত পাত্র প্রিয়াঙ্কার এই অবস্থানকে আক্রমণ করে বলেন, ‘গান্ধী পরিবার সব সময় তোষণের ব্যাগ বহন করেছে। এই তোষণের ব্যাগই তাদের নির্বাচনী পরাজয়ের কারণ।’ বিজেপির কিছু নেতা এক কাঠি এগিয়ে দাবি করে বলে বসেন, ‘সংসদ সদস্যরা এমন ব্যাগ বহন করতে পারেন না।’
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর প্রিয়াঙ্কা গান্ধীর এই ব্যাগ নিয়ে বলেন, ‘তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে একটি কথাও বলেননি, অথচ প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ফ্যাশন স্টেটমেন্ট করতে চাচ্ছেন।’
এই মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমি কী পরব, সেটা ঠিক করার অধিকার কারও নেই। এটা পুরুষতান্ত্রিক মনোভাবের প্রকাশ।’
বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা উচিত। কিন্তু এমন ভিত্তিহীন কথা বলে সময় নষ্ট করা ঠিক নয়।’
প্রিয়াঙ্কা লোকসভায় পৌঁছানোর পর ব্যাগটি প্রকাশ্যে প্রদর্শন করেন। তাঁর এই ব্যাগ মূলত ফিলিস্তিনিদের সঙ্গে তাঁর সংহতির বার্তা বহন করে। ব্যাগটিতে তরমুজের মতো চিহ্ন ছিল, যা ফিলিস্তিনিদের ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। কংগ্রেস নেতারা প্রিয়াঙ্কার এই ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হওয়া সন্ত্রাসী হামলা ও ইসরায়েল-হামাস চলমান সংঘর্ষে নিরীহ মানুষের মৃত্যুতে ভারত গভীর নিন্দা জানিয়েছে।
ভারতের দীর্ঘদিনের নীতিতে বলা হয়েছে, ‘একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে ভারত সমর্থন জানায়। ভারত চায়, প্যালেস্টাইন ও ইসরায়েল পারস্পরিক স্বীকৃত সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সমস্যার সমাধানে পৌঁছাক।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে