সম্প্রতি দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানি জেলার বাদলাপুর। আজ বুধবারও সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাদলাপুরের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই কিন্ডারগার্টেন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা।
মঙ্গলবার বিক্ষোভ চলার সময় বাদলাপুরের রেল স্টেশন ও অন্যান্য অংশে পাথর নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ১৭ জন সিটি পুলিশ সদস্য এবং অন্তত ৮ জন রেল পুলিশ আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য বাদলাপুরজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার শহরের পরিস্থিতি থমথমে অবস্থায় আছে।
মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী স্টেশন অবরোধ এবং একটি স্কুল ভবনে হামলা করলে পুরো বদলাপুর কার্যত স্থবির হয়ে পড়ে। যে স্কুল ভবনে হামলা করা হয় সেখানেই গত সপ্তাহে ২ শিশুকে যৌন নির্যাতন করেছেন ওই স্কুলেরই ঝাড়ুদার—এমন অভিযোগ রয়েছে।
বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিল ছুড়ে এবং স্কুল ভবন ভাঙচুর করে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এবং ট্রেন চলাচলের জন্য ট্র্যাক পরিষ্কার করতে লাঠি চার্জ করে পুলিশ। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
কিন্ডারগার্টেনের দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গত ১৭ আগস্ট পুলিশ ওই স্কুলের এক পরিচারিকাকে গ্রেপ্তার করে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের অধ্যক্ষ, এক শিক্ষক ও এক পরিচারিকাকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে