
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাটে এখন থমথমে পরিবেশ। দাউরালা, ভারালাসহ বিভিন্ন গ্রামে ‘ন্যুড গ্যাং’ নামে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর গোষ্ঠীর আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা। এই গোষ্ঠীর সদস্যরা আচমকা নগ্ন অবস্থায় জনসমক্ষে এসে সুযোগ বুঝে একা থাকা নারীদের তুলে নিয়ে যাচ্ছে নির্জন স্থানে।
এখন পর্যন্ত পুলিশের কাছে চারটি ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানান, লোকলজ্জার ভয়ে এর আগে অনেকেই এ ধরনের ঘটনা গোপন করে গেছেন। ফলে গ্রামীণ সমাজে আতঙ্ক এখন চরমে।
ভারালার এক নারীর অভিজ্ঞতা সবচেয়ে ভয়াবহ। তিনি একা কাজে যাচ্ছিলেন, পথিমধ্যে দুজন নগ্ন দুষ্কৃতকারী তাঁকে ধরে ফাঁকা মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনোমতে তিনি ছুটে পালিয়ে যান। পরে গ্রামবাসীরা ছুটে এসে চারদিক ঘিরে ফেললেও দুষ্কৃতকারীদের ধরা যায়নি। এ ঘটনার পর থেকে ওই নারী তাঁর আগের কাজ ছেড়ে দিয়েছেন। একা বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না।
গ্রামবাসীরা আরও জানান, সামাজিক কলঙ্ক ও সম্মানের ভয়ে অনেকেই পুলিশের কাছে অভিযোগ করেননি। এতে দুষ্কৃতকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। একের পর এক ঘটনা প্রকাশ্যে আসায় এখন প্রতিটি গ্রামে ভয় ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর মেয়েরা বাড়ি থেকে বের হতে পারছেন না, এমনকি দিনের বেলায়ও তাঁদের মধ্যে শঙ্কা কাজ করছে।
পুলিশ অভিযোগ পাওয়ার পর একটি বিশেষ টিম গঠন করেছে। অপরাধীদের ধরতে ড্রোন ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে নজরদারি বাড়ানো হয়েছে। এলাকায় টহলও জোরদার করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও দুষ্কৃতকারীদের কোনো খোঁজ না পাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ শুরুতে এই ঘটনাগুলোকে ছোট করে দেখেছে, যে কারণে আতঙ্ক এখন বড় আকার ধারণ করেছে।
দাউরালার প্রবীণ সমাজকর্মীরা এ ধরনের ঘটনাকে সমাজের মূল্যবোধের অবক্ষয় বলে মন্তব্য করেছেন। তাঁরা বলছেন, কেউ নগ্ন হয়ে প্রকাশ্যে এসে নারীদের ওপর হামলা চালাবে—এটা কল্পনারও বাইরে। এ পরিস্থিতিতে পুলিশ ও সমাজ উভয়কেই এগিয়ে আসতে হবে।
‘ন্যুড গ্যাং’-এর কার্যকলাপকে অনেকে নিছক অপরাধের চেয়েও একধরনের মানসিক বিকৃতি হিসেবে দেখছেন। এই কৌশল শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক ট্রমাও সৃষ্টি করছে। মানবাধিকারকর্মীরা বলছেন, শুধু পাহারা বসিয়ে সমস্যার সমাধান হবে না, বরং দ্রুত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। এটি কেবল কিছু নারীর ওপর হামলা নয়, পুরো গ্রামের সামাজিক নিরাপত্তা ভেঙে দেওয়ার চেষ্টা।
বর্তমানে মিরাটের গ্রামগুলোতে সন্ধ্যা নামলেই নীরবতা নেমে আসে। মেয়েরা স্কুল বা বাজারে যেতে ভয় পাচ্ছে। গ্রামবাসীরা নিজেরাই পালা করে পাহারা দিচ্ছেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও স্থানীয় বাসিন্দারা ভরসা পাচ্ছেন না।

যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
২৮ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩১ মিনিট আগে
পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটর ডেভ ম্যাককরমিক বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না। গতকাল রোববার ট্রাম্পের দলের এই সিনেটর দেশটির সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের একটি...
১ ঘণ্টা আগে