জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের সুবাদে এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শামলি জেলায়। সেখানকার একটি হোটেলে নেশাদ্রব্য খাইয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন দুজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, তিনি মিরাটের বাসিন্দা। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি নিজেকে ব্যাংকের কর্মী হিসেবে দাবি করেন। ওই ব্যক্তি তাঁকে ওই ব্যাংকেই চাকরির প্রস্তাবও দেন। আর সেই কথায় বিশ্বাস করে ওই তরুণের সঙ্গে দেখা করতে গিয়েই পড়েন বিপদে।
অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট দিনে উত্তরাখণ্ডের দেরাদুনে তাঁর সঙ্গে তরুণীকে দেখা করতে বলেন। অভিযুক্ত তরুণের কথামতো দেরাদুনে পৌঁছে যান তরুণী। কিন্তু সেখানে ওই তরুণ নিজে না এসে তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন। পরে সেখান থেকে তাঁকে উত্তর প্রদেশের শামলি জেলার থানা ভবন এলাকায় যাওয়ার কথা বলেন অভিযুক্ত যুবক।
ভুক্তভোগী আরও বলেন, থানাভ বনে গিয়ে দেখা করার পর তাঁকে কোমল পানীয় খেতে দেন ওই দুই ব্যক্তি। এর কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই দুই তরুণ।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুই আসামিই পলাতক।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে যৌথভাবে আক্রমণ চালায়। সেই আক্রমণে ইরানে একটি বালিকা বিদ্যালয়ে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া, বিনা উসকানিতে ইরানে আক্রমণ চালানো হয়েছে।
২ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় দিনে প্রবেশ করেছে। সব পক্ষই বড় আকারের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে। ইরানে বিপুল প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। তবে গতকাল রোববার প্রথমবারের মতো ইসরায়েলে কমপক্ষে ৯ জন বেসামরিক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে অন্তত ৩ জন সেনা নিহতের খবর এসেছে।
৬ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১৬ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৪৩ মিনিট আগে