
ঋতুস্রাব বা পিরিয়ড নারীর জন্য স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু এটি পরিবার বা সমাজে স্বাভাবিক বিষয় হিসেবে জায়গা করে নিতে পারেনি। ঋতুস্রাবের কারণে নবরাত্রি পালন না করতে পেরে ভারতের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের ঝাঁসির ৩৬ বছর বয়সী প্রিয়াংশা সোনি নবরাত্রি ও দেবী দুর্গার পূজার পরিকল্পনা করেছিলেন। নবরাত্রির ৯০ দিনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে স্বামী মুকেশ সোনিকে দিয়ে পূজার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রও আনিয়ে নেন তিনি।
ফুল, ফল, মিষ্টি, প্রদীপ ও শস্য—সবকিছু নিয়ে পূজা করতে প্রস্তুত ছিলেন প্রিয়াংশা। কিন্তু নবরাত্রির প্রথম দিন গত ৩০ মার্চ ঋতুস্রাব শুরু হয় তাঁর। এক বছর ধরে এই দিনের অপেক্ষায় থাকা প্রিয়াংশা কষ্টে ভেঙে পড়েন।
প্রিয়াংশার স্বামী মুকেশ সোনি বলেন, ‘প্রিয়াংশা এক বছর ধরে নবরাত্রির জন্য অপেক্ষা করছিল। এখন যখন সবকিছু গুছিয়ে নিল, সে সময় ঋতুস্রাবের কারণে পূজা বা উপবাস করা সম্ভব হলো না। এ নিয়ে সে খুব চিন্তায় পড়ে যায়, কীভাবে সবকিছু করা যাবে। তাঁকে বোঝালেও সে বুঝতে চায়নি। তাঁর হয়ে আমি সব পূজা-অর্চনা করে দিতে চেয়েছিলাম, তা-ও সে মন খারাপ করে ছিল।’
মুকেশ কাজের জন্য বের হলে প্রিয়াংশা আবার কান্নাকাটি শুরু করেন। খবর পেয়ে বাড়ি ফিরে আসেন মুকেশ। পরে বুঝিয়ে শান্ত করে আবার কর্মক্ষেত্রে গেলে সে সময় প্রিয়াংশা বিষপান করেন। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মুকেশ বলেন, ‘সে বলছিল, আমি ভুল করেছি।’
অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
মুকেশ সোনি বলেন, ‘রাত আড়াইটার দিকে প্রিয়াংশার বমি শুরু হয়। পিঠে ব্যথা হচ্ছে বলতে থাকে। ভেবেছিলাম পিরিয়ডের কারণে। হাসপাতালে নিয়ে গেলাম। পরদিন দুপুরেও ভালো ছিল। দেড়টার কিছু সময় পর তাঁর জন্য জুস নিয়ে এসে দেখি, অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। এর ১৫-২০ মিনিটের মধ্যে সে মারা যায়।’
প্রিয়াংশা-মুকেশ দম্পতির ৩ ও ২ বছর বয়সী দুটি কন্যাশিশু রয়েছে।
আরও খবর পড়ুন:

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে