
ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রতারণার অভিযোগে ভারতের উত্তরাখন্ড রাজ্যে ২৫ জন ‘ভুয়া’ সাধুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে ‘অপারেশন কালনেমি’র অধীনে ২৫ জন ভুয়া সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য হলো, ধর্মীয় ছদ্মবেশে প্রতারণা রুখে দেওয়া।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা কেউই ধর্মীয় বা জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞান রাখেন না। তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্রও ছিল না। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৭০ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকের নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬)। তাঁর বাড়ি ঢাকার টাঙ্গাইল জেলায়। তাঁকে ফরেনার্স অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য অভিযুক্তরা উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামসহ ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। তাঁদের পরিচয় এবং পূর্ববর্তী রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে পুলিশ।
পুলিশ সন্দেহ করছে, এই ব্যক্তিরা ধর্মীয় বিশ্বাসের আড়ালে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জনআস্থার জন্য হুমকি সৃষ্টিকারী এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোনো সন্দেহজনক সাধু বা ধর্মীয় ব্যক্তিত্বকে দেখলে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে দেরাদুন পুলিশ।
আরও খবর পড়ুন:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে যৌথভাবে আক্রমণ চালায়। সেই আক্রমণে ইরানে একটি বালিকা বিদ্যালয়ে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া, বিনা উসকানিতে ইরানে আক্রমণ চালানো হয়েছে।
২ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় দিনে প্রবেশ করেছে। সব পক্ষই বড় আকারের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে। ইরানে বিপুল প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। তবে গতকাল রোববার প্রথমবারের মতো ইসরায়েলে কমপক্ষে ৯ জন বেসামরিক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে অন্তত ৩ জন সেনা নিহতের খবর এসেছে।
৬ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১৬ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৪৩ মিনিট আগে