ভারতের মণিপুর রাজ্যে ধর্ষণের পর ক্যামেরার সামনে নগ্ন করে ঘোরানো হয়েছে দুই নারীকে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনায় ভারতজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের বিচারের দাবিও উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আদিবাসী অধিকার গোষ্ঠী ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম (আইটিএলএফ) জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৪ মে। ঘটনাস্থল রাজ্যের রাজধানী ইমফল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায়। ঘটনার দিন, একটি মাঠে দুই নারীকে ধর্ষণের পর তাদের নগ্ন করে ঘোরানো হয়।
ঘৃণ্য এই ঘটনার মাত্র একদিন আগে মণিপুরের কুকি আদিবাসী জনগোষ্ঠী এবং স্থানীয় সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত শুরু হয়। মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি উপজাতি হিসেবে ঘোষণার জের ধরে এই সংঘর্ষ শুরু হয়।
কুকি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা আইটিএলএফ এক বিবৃতিতে জানিয়েছে, ধর্ষণের শিকার দুই নারীই কুকি জনগোষ্ঠীর। বিবৃতিতে বলা হয়েছে, ‘যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একদল মেইতেই দুই কুকি-জো উপজাতির নারীকে নগ্ন অবস্থায় একটি ধানখেতে নিয়ে ধর্ষণের পর ঘুরিয়ে নিয়ে বেড়িয়েছে। কাংপোকপি জেলায় ৪ মে ঘটে যাওয়া ওই ঘৃণ্য দৃশ্যে দেখা যায়, মেইতেই পুরুষেরা ক্রমাগত অসহায় ও ক্রন্দনরত নারীদের শ্লীলতাহানি করছে। তারা বারবার তাদের ছেড়ে দেওয়ার জন্য অপহরণকারীদের কাছে আবেদন জানিয়েছে।’
আইটিএলএফ আরও বলেছে, ‘এই নিরপরাধ নারীরা যে ভয়ংকর অগ্নিপরীক্ষার শিকার হয়েছে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছে অপরাধীরা। ভারতের জাতীয় নারী কমিশন এবং তফসিলি জাতির জাতীয় কমিশনের কাছে ঘটনার বিচারের দাবি জানিয়েছে আইটিএলএফ।
মণিপুর পুলিশ এখনো এই বিষয়ে কিছু জানায়নি। এমনকি ঘটনার পর প্রায় দুই মাস পেরিয়ে যাওয়ার কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা কোনো মামলা করা হয়েছে কিনা সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে