ভারতীয় সংসদ (লোকসভা) থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি ভারতীয় ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ২ কোটি রুপি ঘুষ সহ মূল্যবান উপহার সামগ্রী গ্রহণ করে দর্শনের অনুকূলে সংসদে প্রশ্ন উত্থাপন করেছিলেন। পরে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে মহুয়ার সংসদ সদস্যপদ বাতিল করতে সুপারিশ করেছিল একটি ‘নীতি কমিটি’। ওই সুপারিশ ধ্বনিভোটে পাশ হয় লোকসভায়।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশনের পঞ্চম দিনে লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয় মহুয়ার ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটি। এই ইস্যুতে কেন্দ্র করে অধিবেশনের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। বেলা ১২টার পর পেশ করা হয় ৪৯৫ পাতার সেই রিপোর্ট। লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন বিরোধীরা। দফায় দফায় মুলতবি হয় অধিবেশন।
বেলা ২টার পর আবারও অধিবেশন শুরু হলে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করে—রিপোর্ট পড়ার জন্য তাদের সময় দিতে হবে। পাশাপাশি মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার সুযোগ দিতে হবে।
তবে বিরোধীদের দাবি সত্ত্বেও লোকসভায় মহুয়াকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। ধ্বনিভোটে পাশ হয়ে যায় নীতি কমিটির সুপারিশ। পরে সেই সুপারিশেই সিলমোহর দেন স্পিকার।
পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে নীতি কমিটির রিপোর্টে দাবি করা হয়—তিনি যা করেছেন, তা কঠোর শাস্তিযোগ্য। তবে যাবতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে ইতিপূর্বে মহুয়া মৈত্র দাবি করেছিলেন—মোদি সরকারের সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার জন্যই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি।
ঘুষ গ্রহণ অভিযোগের শুরু থেকে মহুয়ার পাশে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস সহ সরকার বিরোধী একাধিক দল। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। সংসদ থেকে বহিষ্কারের পর সংসদের বাইরে জড়ো হন বিরোধী নেতারা। এ সময় মহুয়ার পাশে দেখা যায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে।
মোদি সরকারকে আক্রমণ করে এ সময় মহুয়া বলেন, ‘আজ আমার সাংসদ পদ খারিজ। আমি নিশ্চিত কালই আমার বাড়িতে সিবিআই যাবে। আগামী ৬ মাস আমাকে হেনস্তা করবে। বিজেপির সাংসদ বলে রমেশ বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। অথচ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। আদানিকে বাঁচাতেই বিরোধীদের কণ্ঠস্বর দমানোর চেষ্টা।’

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে