
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। আজ রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের সমুদ্রতীরবর্তী এবং আশপাশের অঞ্চলসহ পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তথ্যগুলো দিয়েছে।
বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপটি শনিবার রাতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ক্রমে এটি আরও ঘনীভূত হয়ে রোববার সকালে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে স্থলভাগে ঘূর্ণিঝড়টি আজ রোববার মধ্যরাতে আছড়ে পড়বে। এ সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় ১ দশমিক ৫ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আইএমডি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর ২৪ পরগণার উপকূলীয় জেলাগুলোতে রোববার ও সোমবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, নদীয়া ও পূর্ব মেদিনীপুর জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী ঝোড়ো বাতাস বইবে বলেও জানানো হয়েছে। প্রাক্বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটিই প্রথম ঘূর্ণিঝড়।
আজ রোববার দুপুর ১২টা থেকে আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ, ২১ ঘণ্টা বন্ধ থাকবে অপারেশন।
ঘূর্ণিঝড়ের কারণে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা বন্দর কর্তৃপক্ষও তাই ১২ ঘণ্টার জন্য অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত কলকাতা বন্দরে অপারেশন বন্ধ থাকবে।
সোমবার সকাল পর্যন্ত জেলেদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, ত্রিপুরা ও ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় সাইক্লোন রিমাল আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আইএমডি আজ ২৬ মে থেকে শুরু হওয়া প্রতিকূল আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে এলাকাগুলোর বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।
আবহাওয়া অফিস রোববার এবং সোমবার উত্তর ওডিশায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও সোমবার ও মঙ্গলবার অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
আইএমডির জারি করা সতর্কতা ২৮ মে পর্যন্ত কার্যকর থাকবে। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে, প্রয়োজনে এই সতর্কতার মেয়াদ বাড়ানো হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে